ফের বিয়ের পিড়িতে বসছেন কারিশমা!

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৭

ফের বিয়ের পিড়িতে বসছেন কারিশমা!

Manual2 Ad Code

২০০৩ সালের কথা। ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে ভালোবেসে বিয়ে করেছিলেন নব্বই দশকের পর্দা কাঁপানো অভিনেত্রী কারিশমা কাপুর। সংসার করেছেন ১১ বছর। ২০১৪ সালে সঞ্জয়কে তালাক দিয়ে একমাত্র মেয়েকে নিয়ে এতদিন একাই ছিলেন কারিশমা। তবে একাকীত্ব ঘুচিয়ে খুব শিগগিরই আবার ঘর বাধছেন বলিউড সুন্দরী।

শোনা যাচ্ছে, প্রেমিক সন্দীপ তশনিওয়ালের সঙ্গে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নায়িকা। যে বিয়ের খবর এতোদিন শুধু গুঞ্জন হয়েই ছিল। নিশ্চিত করে বলতে পারছিলেন না বর-কনে কেউই। কেননা, কারিশমা একা থাকলেও, সন্দীপের ছিল ঘর, সংসার, স্ত্রী ও সন্তান। অর্থাৎ তিনি বিবাহিত ছিলেন। তাই আইনগত একটা বাধা ছিল সন্দীপ ও কারিশমা উভয়েরই।

Manual4 Ad Code

কিন্তু সম্প্রতি সে বাধা দূর হয়েছে। আইনগতভাবে সন্দীপের বিচ্ছেদ হয়ে গেছে তার স্ত্রী আশরিতার। তাই দুজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আর কোনো আইনগত বাধা থাকল না। কারিশমা ও সন্দ্বীপ দুজনেই নিজেদের সম্পর্কের ব্যাপারে ভীষণ খোলামেলা। প্রায়ই তাঁদের একসঙ্গে বিভিন্ন পার্টিতে অংশ নিতে দেখা যায়। বছরখানেক আগে বিবাহিত সন্দীপের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তালাকপ্রাপ্ত কারিশমা।

Manual3 Ad Code

মুম্বাই মিররের বরাত দিয়ে ডিএনএ ইন্ডিয়ার খবরে বলা হয়, ২০১০ সালে স্ত্রী দন্তচিকিৎসক আশরিতার সঙ্গে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন সন্দ্বীপ। যেখানে নিজের স্ত্রীকে সিজোফেনিয়ার রোগী বলে আখ্যা দেন সন্দ্বীপ। অন্যদিকে সন্দ্বীপকে ব্যভিচারী হিসেবে অভিযুক্ত করেন আশরিতা। আদালতের বাকবিতণ্ডা রূপ নেয় নোংরা এক লড়াইয়ে। সেই আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি বিচ্ছেদ হয় সন্দীপ ও আশরিতার।

এ দম্পতির দুটি সন্তান রয়েছে। একজনের বয়স ১২ বছর এবং অপরজনের বয়স নয় বছর। বিচ্ছেদের পর দুটি সন্তানেরই আইনগতভাবে দায়িত্ব পেয়েছেন তাদের মা আশরিতা। বিচ্ছেদের জন্য প্রত্যেক সন্তানকে ভরণপোষণের খরচ হিসেবে তিন কোটি রুপি করে দিতে হয়েছে সন্দ্বীপকে। এছাড়া আশরিতা নিজেও পেয়েছেন দুই কোটি রুপি।

Manual8 Ad Code

অন্যদিকে কারিশমার আগের স্বামী সঞ্জয় কাপুর ফের সংসারী হয়েছেন অনেক আগেই। কারিশমার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর প্রিয়া সাচদেব নামের এক নারীকে বিয়ে করে ঘর সংসার করছেন সঞ্জয়। এবার ঘর বাধতে যাচ্ছেন প্রাক্তন স্ত্রী কারিশমা কাপুরও।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code