সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৭
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ বলেছেন, ‘আওয়ামীলীগ সরকার দরিদ্র জন গোষ্টির ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।
তিনি বলেন, সরকার দরিদ্রতা দূরিকরণ ও ভাগ্য উন্নয়নে বহুমূখি পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ শতাধিক কর্মসুচির মাধ্যমে খাদ্য নিরাপত্তা দিয়ে আসছে এ সরকার।
শনিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে কৃষি উপকরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় উপজেলার ৫২০৫জন প্রান্তিক কৃষকদের মধ্যে ৫কেজি ধান, ২০কেজি ডিএপি, ১০কেজি এমওপি এবং নগদ ১০০০হাজার টাকা বিতরণ করা হয়।
অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল’র সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর গোয়াইনঘাট’র আয়োজনে কৃষি কর্মকর্তা জীবন কৃঞ্চ রায়’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার মোঃ আনিছুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ ইব্রাহিম, উপজেলা পরিষদ’র মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, ৪নং দরবস্থ ইউপি’র সাবেক চেয়ারম্যান কামাল আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহব্বায়ক ফারূক আহমদ, যুগ্ন আহব্বায়ক শাহাব উদ্দিন, আহব্বায়ক আহমেদ মুস্থাকিন, সুহেল আহমদ, গোলাম করিম শামিম, নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, শুভাস চন্দ্র দাস, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এমএ মতিন গোয়াইনঘাট উপজেলা সেচ্ছা সেবকলীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ স্মপাদক সয়ফুল আলম আবুল প্রমূখ।
Design and developed by ওয়েব হোম বিডি