এ মাসেই শাকিব-অপুর বিচ্ছেদ!

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৭

এ মাসেই শাকিব-অপুর বিচ্ছেদ!

Manual4 Ad Code

এ মাসেই বিচ্ছেদ ঘটতে পারে জনপ্রিয় তারকা দম্পতি শাকিব-অপু জুটির।

শাকিবের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, থাইল্যান্ড থেকে শাকিব খান দেশে ফিরলেই ডিভোর্সের ব্যাপারে কাগজপত্র চূড়ান্ত করবেন। মূলত অপুর স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণেই তাদের মধ্যে এ বিচ্ছেদের ঘটনা ঘটতে যাচ্ছে। এছাড়া বেশ কিছু কারণে অপুর ওপর নাখোশ শাকিব। তার অনুমতি ব্যতীত অপু সব ধরনের কাজ করছেন। যে কাজগুলো শাকিব খানের বিরুদ্ধে যাচ্ছে।

Manual3 Ad Code

এসব কারণে শেষ পর্যন্ত বিচ্ছেদের পথেই হাঁটতে যাচ্ছেন এ চিত্রনায়ক। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সময় হলে সব কিছু স্পষ্ট হবে। এখনই কিছু বলতে চাচ্ছি না। এমনিতেই আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। এর মধ্যে কেউ যদি আমাকে হেনস্তা করার চেষ্টা করে সেটি মেনে নেয়া যায় না। আমিও একজন মানুষ। বিষয়টি সবারই মনে রাখা উচিত।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code