এত ছোট মন নিয়ে রাজনীতি করা যায়না : আ’লীগকে খালেদা জিয়া

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৭

এত ছোট মন নিয়ে রাজনীতি করা যায়না : আ’লীগকে খালেদা জিয়া

Manual6 Ad Code

আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এরা যে এত ছোট মনের আজকে তারা (আ’লীগ) দ্বিতীয় দিনের মতো প্রমাণ করে দিয়েছে। এত ছোট মন নিয়ে রাজনীতি করা যায় না।

Manual8 Ad Code

তিনি বলেন, গত ৭ নভেম্বর আমাদের জনসভা করতে দেয়নি। আজকে অনুমতি দিয়েছে কিন্তু জনগণ যেন আসতে না পারে সেই ব্যবস্থা করেছে। গণপরিবহন বন্ধ করে দিয়েছে। এমনকি আমিও যেন সমাবেশে আসতে না পারি সেই ব্যবস্থাও করেছে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে খালেদা জিয়া এসব কথা বলেন। রোববার (১২ নভেম্বর) বেলা সোয়া ৩টার দিকে তিনি সভামঞ্চে ওঠেন। এর আগে দুপুর পৌনে দু’টার দিকে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বিএনপির সমাবেশ শুরু হয়।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিদেশে সরকারের এজেন্সির লোক পাঠিয়ে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এ কারণে তিনি দেশে আসতে পারেননি। এর আগে তাকে অসুস্থ বানিয়ে জোর করে বিদেশে পাঠানো হয়।

Manual8 Ad Code

বক্তব্যে বিচারিক ক্ষমতা দিয়ে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন ও ইভিএম ব্যবহার না করার দাবি জানান খালেদা জিয়া। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি। বলেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে নিজ দেশে ফিরিয়ে নিতে হবে।

প্রসঙ্গত, ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এ সমাবেশ আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সোহরাওয়ার্দীমুখী নেতাকর্মীদের ঢল শুরু হয়। মঞ্চের চারপাশে অসংখ্য ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে যায়।

Manual1 Ad Code

তবে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে অংশ নিতে আসা দলটির নেতাকর্মীরা পুলিশি বাধার মুখে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। এখন পর্যন্ত গাজীপুরে ৪৮ ও সাভারে ৭ বিএনপির নেতাকর্মীকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। এছাড়া সকাল থেকে হঠাৎ করে রাজধানীতে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। ফলে বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ।

Manual5 Ad Code

এদিকে এই সমাবেশের মধ্য দিয়ে দীর্ঘ ১৯ মাস পর রাজধানীতে জনসভা করছে বিএনপি। এর আগে সর্বশেষ, ২০১৬ সালের ১ মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করে বিএনপি। এর আগে ওই বছরের ৫ জানুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সুযোগ পায় দলটি। ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সেই সমাবেশ করে বিএনপি। শ্রমিক দল এর আয়োজন করে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code