হাত পা ঠাণ্ডা হয়ে গিয়েছিলো সে সময়

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৭

হাত পা ঠাণ্ডা হয়ে গিয়েছিলো সে সময়

Manual2 Ad Code

কলকাতার এক অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারে নানান অভিজ্ঞতার কথা বলতে গিয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় ফাঁস করলেন এমন এক তথ্য, যা সহসাই কোন পাঠক বিশ্বাস করতে চাইবেন না। অন্তরঙ্গ বা বোল্ড দৃশ্যে সদা সাবলীল থাকা স্বস্তিকা নাকি এক অভিনেতার সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্য করতে গিয়ে অসস্থি বোধ করেছিলেন! আর সেই অভিনেতা হচ্ছেন বুম্বা দা, অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Manual6 Ad Code

সাক্ষাৎকারে স্বস্তিকা স্পষ্ট জানান, বুম্বা দা’র সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। তিনি বিরাট তারকা। কিন্তু দৃশ্য ধারনের আগে তেমন কিছু মনে হয়নি। কিন্তু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। একধরণের ‘কম্পন’ অনুভব করেছিলাম তখন। এত বড় মাপের একজন অভিনেতার সাথে এমন দৃশ্য করতে হবে ভেবেই আমার হাত পা ঠাণ্ডা হয়ে গিয়েছিল।

Manual3 Ad Code

এদিকে বোল্ড ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’-তে অভিনয় প্রসঙ্গে স্বস্তিকা বলেন, এতদিন যা শিখেছি সেটাই করার চেষ্টা করেছি। প্রথমে নতুন অভিনেতারা আমার সাথে একটু নার্ভাস ছিল, কিন্তু দুপুরের লাঞ্চ শেষেই সেটা কেটে গিয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code