জাতীয় পার্টিকে ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না : এমপি এহিয়া

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৭

জাতীয় পার্টিকে ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না : এমপি এহিয়া

Manual8 Ad Code

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, বাংলাদেশে জাতীয় পার্টির হাত ধরেই জোটের রাজনীতির জন্ম হয়েছে। জাতীয় পার্টিকে ছাড়া কোন দল ক্ষমতায় যেতে পারবে না।

Manual7 Ad Code

শুত্রবার (২৪ নভেম্বর) বিকেলে প্রায় ৫৮ লাখ টাকা ব্যয়ে বিশ্বনাথ উপজেলার প্রীতিগঞ্জ বাজার-দুর্লভপুর-মঙ্গলগীরি-খাজাঞ্চীগাঁও গ্রামের মরহুম সি.এম খানের বাড়ির রাস্তা পর্যন্ত ১কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের শুভ উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের রাজনীতিতে তিনটি নোট রয়েছে। এর মধ্যে একটি ব্যান্ড হয়ে গেছে, রয়েছে শুধু দুটি নোট। আর আওয়ামী লীগ ও বিএনপি মত জাতীয় পার্টি শুধু নোট নয়, জাতীয় পার্টি হচ্ছে পাউন্ডের নোট।

Manual2 Ad Code

এহিয়া বলেন, জাতীয় পার্টির স্বার্থ নিশ্চিত করেই জোট গঠন হবে। জাতীয় পার্টি শান্তি, উন্নয়ন ও ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী। জোট হউক আর ভোট হউক জাতীয় পার্টি নির্বাচনের মাঠে ছিলো মাঠেই থাকবে। আগামী নির্বাচনে সিলেট-২ আসনে আমি লাঙ্গল প্রতীক নিয়েই নির্বাচন করবো। আমি জনগণের পাশে ছিলাম, পাশে আছি আর পাশেই থাকবো।

Manual7 Ad Code

তিনি আরো বলেন, অতীতে ও বর্তমানে সিলেটের সকল রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে আসছেন বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীনগরের সন্তানেরা। বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীনগরের মানুষ অন্য কোন জেলার কারো হাতে নেতৃত্ব তুলে দিতে চান না। সিলেট-২ আসনের নেতৃত্ব দিতে এলাকার সন্তানরাই যথেষ্ট। আবেগ দিয়ে ভালবাসা হয়, কিন্ত উন্নয়ন হয় না। তাই যারা মাটি ও মানুষের সুখ-দুঃখ এবং মানুষের ভাষা বুঝেন এলাকার উন্নয়ন-শন্তির জন্য তাদের হাতেই নেতৃত্ব তুলে দিতে চান বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীনগরের জনগণ।

Manual4 Ad Code

খাজাঞ্চীগাঁও গ্রামের মুরব্বি কমর উদ্দিন খান ফটিক মিয়ার সভাপতিত্বে ও গিয়াস উদ্দিন খান পংকির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা পরিষদের সদস্য মাওলানা সহল আল রাজী চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী মাহবুব আহমদ চৌধুরী পাপ্পু, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন খাজাঞ্চীগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক ও স্বাগত বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জসিম উদ্দিন খান জুনেদ।

উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম আহবায়ক ফিরোজ আলী, জাপা নেতা তাজ উদ্দিন বাবুল, রুবেল আহমদ আফজাল, উমর আলী, শরিফ উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য গয়াস খান, এলাকার মুরব্বি দুদু খান, জহির খান, তেরাব আলী, জিতু খান, জেবুল আহমদ সাবুল, সমছু মিয়া, আজম খান, দিলু মিয়া, আনোয়ার খান, জমসিদ আলী, আজমান আলী, ফয়াজ মিয়া, ছুরত খান, মামুনুর রশিদ মামুন, শামিম মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code