ভক্তের সঙ্গে সেলফি তুলে জরিমানা দিলেন বরুণ!

প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৭

ভক্তের সঙ্গে সেলফি তুলে জরিমানা দিলেন বরুণ!

Manual6 Ad Code

বলিউডের শীর্ষস্থানীয় অভিনেতাদের একজন বরুণ ধাওয়ান। রাস্তায় বের হলে ভক্তদের অনেক মধুর যন্ত্রণা সহ্য করতে হয় তাকে। ভক্তদের সঙ্গে দেখা হলে তাদের আবদার মেটাতে অনেক সময় সেলফি তুলতে হয় তাকে। এবার তেমনই এক ঘটনায় জরিমানা দিতে হলো তাকে।

Manual8 Ad Code

জানা যায়, রাস্তায় সিগন্যালে এসে থামে বরুণ ধাওয়ানের গাড়ি। গাড়ির জানালা দিয়ে বরুণকে দেখে পাশের অটোরিকশায় থাকা এক ভক্ত উচ্ছ্বাসে ফেটে পড়েন। জানালায় টোকা দিয়ে একটি সেলফি তোলার আবদার করেন ভক্ত। বরুণ দয়ার সাগর। তাই সিগন্যালে গাড়ি থেমে থাকা অবস্থায় জানালা দিয়ে মাথা বের করে অটোরিকশায় বসা ভক্তের সঙ্গে ছবি তোলেন। তবে কোথা থেকে যেন সেই সেলফি তোলার ছবি ছাপা হয়ে যায় ভারতের একটি পত্রিকায়।

পরদিন তা মুম্বাই পুলিশের নজরে পড়ে। মুম্বাই পুলিশ তাদের টুইটার পেজে পত্রিকায় ছাপা হওয়া খবরটি টুইট করে। তাতে বরুণ ধাওয়ানকে ট্যাগ করে লেখা হয়, ‘আপনার মতো তরুণ একজন তারকাকে অনেকেই আদর্শ হিসেবে দেখেন। আপনিই যদি অসচেতন কোনো কাজ করেন, তাহলে তা বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। এভাবে ছবি তোলাটা বিপজ্জনক। তাই আপনার কাছে ৬ হাজার রুপি জরিমানার একটি চালান আমরা পাঠিয়ে দিয়েছি। জরিমানা দিয়ে আপনি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আমাদের বিশ্বাস।’

Manual6 Ad Code

সেই টুইটের জবাব দিয়ে বরুণ ধাওয়ান লিখেছেন, ‘ভুল করে থাকলে আমি দুঃখিত। আইন ভাঙার ইচ্ছা আমার ছিল না। গাড়ি তখন সিগন্যালে থেমে ছিল বলেই ছবিটি তোলা। আমি সেই ভক্তকে নিরাশ করতে চাইনি। তবে পরের বার থেকে এ বিষয়টি মাথায় রাখব।’

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code