সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৭
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজীর হোসেন ও তার পক্ষের লোকজন সদস্য সংগ্রহের জন্য আজ (সোমবার) সকালে জেলার ধর্মপাশা উপজেলার গোলকপুর বাজারে সভা আহবান করলে প্রতিপক্ষ ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডাঃ রফিক চৌধুরী ও তার গ্রুপের সদস্যরা একই সময়ে একই জায়গায় আরো একটি সভার আহবান করে।
এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে যেকোন পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে স্থানীয় উপজেলা প্রশাসন সোমবার ভোর ৬টা থেকে রাত ১২ টা পর্যন্ত গোলকপুর বাজার ও আশাপাশের এলাকায় কোন ধরনের সভা সমাবেশ ও মিছিল মিটিং না করতে ১৪৪ ধারা জারি করেন।
এ উপলক্ষে রোববার রাত ৮টায় ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার স্বাক্ষরিত একটি চিটিতে ১৪৪ ধারা জারির আলোকে উপজেলা শহরে মাইকিং করা হয়।
এ ব্যাপারে ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার সত্যতা স্বীকার করে জানান, যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ রাত থেকে পুরো শহর জুড়ে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সর্তক অবস্থায় রাখা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি