৬২-তে উদিত নারায়ণ : ৩৬ ভাষায় ২৫ হাজার গান

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৭

৬২-তে উদিত নারায়ণ : ৩৬ ভাষায় ২৫ হাজার গান

Manual6 Ad Code

উপমহাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। দীর্ঘ তিন দশকের বেশি সময় তিনি দাপটের সঙ্গে গান গেয়েছেন ভারতীয় চলচ্চিত্রে। মিষ্টি কণ্ঠের অধিকারি এই শিল্পীর ভক্ত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) তার ৬২তম জন্মদিন। চলুন এই শিল্পী সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।

Manual5 Ad Code

উদিত নারায়ণের জন্ম নেপালে। সেখানেই বেড়ে ওঠা। পরে ভারতের বিহারে চলে আসেন। ছেলেবেলা সম্পর্কে বলতে গিয়ে উদিত বলেন, আমার কণ্ঠস্বর হয়তো ভগবানের দান কিন্তু জীবনের পথ ছিল আঁকাবাঁকা। বাড়িতে কোনও রেডিও ছিল না। প্রতিবেশীর রেডিও সেট থেকে মহম্মদ রফির গান শুনে মুগ্ধ হয়ে যাই। সেই থেকে গানের প্রতি ভালবাসা। রফি সাহেবের ভক্ত হয়ে ওঠা। ছেলেবেলায় গ্রামে একবার গান গেয়ে ২৫ পয়সা পেয়েছিলাম। এই আত্মবিশ্বাস নিয়ে কাঠমান্ডুর আকাশবাণীতে যোগ দিয়েছিলাম। কিন্তু অল্প কিছু দিনেই বুঝতে পারি, গান দিয়ে ভালো জায়গায় যেতে হলে মুম্বাইয়ে যেতে হবে।

Manual8 Ad Code

আশির দশকের শেষ দিকে কিশোর কুমারের অকাল প্রয়াণে ভারতীয় সঙ্গীত জগতে তখন বিশাল এক শূন্যতা। সেই সময়ই চলচ্চিত্রের গানে আত্মপ্রকাশ করেন উদিত নারায়ণ। হিন্দি ঠিকমতো বলতে পারতেন না। তবুও অল্প সময়েই তিনি নিজেকে ছাড়িয়ে যান। বাইশ বছর বয়সে অচেনা শহর মুম্বাইতে আসেন। ১৯৮০ সালে ‘উনিশ-বিশ’ ছবিতে প্রথম গান করার সুযোগ পান। কিন্তু তা জনপ্রিয়তা পায়নি। তবে এই ছবিতে তার স্বপ্নপূরণ হয়। ছেলেবেলার আইডল মহম্মদ রফির সঙ্গে ওই সিনেমায় গাওয়ার সুযোগ পেয়েছিলেন উদিত।

১৯৮৭ সালে উদিতের সন্তান আদিত্যর জন্ম হয়। সে বছর আনন্দ মিলিন্দের সুরে রিলিজ হয় ‘কেয়ামত সে কেয়ামত তাক’। আমির খানের প্রথম ছবিতে উদিতের কণ্ঠে ‘পাপা ক্যাহতে হ্যায়’ শুনে মুগ্ধ হয়েছিল গোটা দেশ। ভারত ছাড়িয়ে তার এই গান পার্শ্ববর্তী দেশগুলোতেও জনপ্রিয়তা পায়। আমিরের এই ছবি শুরুর দিকে তেমন চলছিল না। তখন হতাশ হয়ে আবার বিহারে ফিরে যেতে চেয়েছিলেন উদিত নারায়ণ। কিন্তু পরে ভেবে দেখেন তিনি এই ইন্ডাস্ট্রিতে থাকার জন্যই এসেছেন।

এরপর সব হতাশা মুছে যায় ১৯৯৩ সালে ‘পেহলা নেশা’র মাধ্যমে। সুপার-ডুপার হিট হয় এই গান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি উদিত নারায়ণকে। একে শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে হয়ে ওঠেন অপ্রতিদ্বন্দ্বী এক শিল্পী।

Manual6 Ad Code

উদিত নারায়ণ ৩৬টি ভাষায় ২৫ হাজারের উপর গান গেয়েছেন। প্রায় ১৫০০ ছবিতে কণ্ঠ দিয়েছেন। পেয়েছেন পাঁচ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ভারতের সর্বোচ্চ সম্মান ‘পদ্মশ্রী’ ও ‘পদ্মভূষণ’ও পেয়েছেন তিনি। বিবিসির সেরা ৪০ বলিউড গানের মধ্যে উদিত নারায়ণেরই ২১টি গান। অমিতাভ বচ্চন থেকে রাজেশ খান্না, দেব আনন্দ বা তিন খান। সবার ঠোঁটেই বেজেছে উদিতের গান।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code