সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৭
ভূতের প্রতি বিশ্বাস থাক বা না থাক। ভূতের সিনেমা উপভোগ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। ডাইনি, ভূত-প্রেত নিয়ে তৈরি হওয়া সিনেমায় মজে যান অনেকেই। এ বার সেই রকম একটি ভূতের সিনেমার প্রচারার্থে তৈরি করা একটি ভিডিও-ই ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।
কী রয়েছে এই ভিডিও-এ? ভিডিও-এ দেখা যাচ্ছে, একটি বিদেশি ইলেকট্রনিক্স-এর দোকানে সাজানো রয়েছে সারি সারি টিভি। দোকানের কর্মচারী ক্রেতাদের সামনে ব্যাখ্যা করছেন বিভিন্ন টিভির গুণাগুণ। টিভি-তে সেই সময় চলছিল ভৌতিক সিনেমা ‘রিংগস’-এর ট্রেলার। দেওয়ালে টাঙানো পর পর টিভির স্ক্রিনে ফুটে উঠছিল এক ভৌতিক বাচ্চা মেয়ের ছবি। হঠাৎই দোকানের কর্মী কোনও একটি কাজে সরে যাচ্ছেন ক্রেতাদের সামনে থেকে। আর সেই সুযোগেই ঘটে যাচ্ছে এক ভূতুড়ে কাণ্ড। সারি সারি টিভির মধ্যে একটি টিভির স্ক্রিন ভেঙে বাইরে বেরিয়ে আসছে ট্রেলারে দৃষ্ট ওই বাচ্চা ডাইনি। ভয়ে দিশাহারা সামনে উপস্থিত ক্রেতারা। কেউ পালাচ্ছেন, কেউ ভয়ে আর্তনাদ করে উঠছেন। ও দিকে বিচিত্র হামাগুড়ির কায়দায় তখন ঘরে ঘুরে বেড়াচ্ছে এলোচুলের সেই ডাইনি।
আসলে গোটা ব্যাপারটাই ছিল সাজানো, প্র্যাঙ্ক। আগে থেকেই একটি নকল টিভির ওপারে ডাইনির মতো মেক-আপ দিয়ে বসিয়ে রাখা হয়েছিল একটি মেয়েকে। সেই মেয়েই সময়মতো বেরিয়ে আসে বাইরে। আতঙ্কিত হয়ে পড়েন দর্শকরা। আর সবটাই করা হয়েছে আসন্ন হলিউড হরর ফ্লিক ‘রিংগস’-এর প্রচারের স্বার্থে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অল্পকালের মধ্যেই ২৪ কোটি দর্শক ‘আক্রান্ত’ ওই খুদে ডাইনির ‘আক্রমণে’।
হলিউডের ছবি ‘দা রিংগ’ মুক্তি পায় ২০০২ সালে। সেই ছবি যথেষ্ট জনপ্রিয় হয়। এ বার তার সিকোয়েল মুক্তি পেতে চলেছে। নাম রাখা হয়েছে ‘রিংগস’। এই ছবিও ভাল বাণিজ্যিক সাফল্য পাবে বলে প্রযোজকদের আশা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি