যৌনপল্লি কেন বন্ধ হবে না : হাইকোর্ট

প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৭

যৌনপল্লি কেন বন্ধ হবে না : হাইকোর্ট

Manual7 Ad Code

টাঙ্গাইলের যৌনপল্লি কেন বন্ধ করা হবে না এবং সেখানকার যৌনকর্মীদের কেন পুনর্বাসন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (০৪ ডিসেম্বর)  টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আমির কুদরত-ই-এলাহী খানের করা রিটের প্রাথমিক শুনানিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

Manual6 Ad Code

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, সমাজ কল্যাণ সচিব, টাঙ্গাইলের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত।

Manual6 Ad Code

রিটকারীর পক্ষে আইনজীবী বোরহান খান বলেন, মানবপাচার প্রতিরোধ আইনের ১২ ধারা অনুযায়ী যৌনপল্লি স্থাপন ও পরিচালনা শাস্তিযোগ্য অপরাধ। ২০১৪ সালে একবার এ যৌনপল্লি উচ্ছেদও করা হয়েছিল। কিন্তু এভাবে উচ্ছেদ করলে আইন লঙ্ঘন হয়। তবে আদালতের আদেশে যদি উচ্ছেদ করা হয়, তাহলে আইনের লঙ্ঘন হবে না।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, যৌনপল্লির পাশেই কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। এ কারণে ওই যৌনপল্লি বন্ধ করে যৌনকর্মীদের পুনর্বাসনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

Manual6 Ad Code

প্রসঙ্গত, ২০১৪ সালে একবার কান্দাপাড়া যৌনপল্লি উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু হাইকোর্টের আদেশে পরে সেখানে আবারও ফিরে আসে যৌনকর্মীরা। আদালতের ওই আদেশে উচ্ছেদ থেকে বিরত থাকার পাশাপাশি যৌনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code