হাইকোর্ট এলাকায় পুলিশ-বিএনপির সংঘর্ষ : গাড়ি ভাঙচুর

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৭

হাইকোর্ট এলাকায় পুলিশ-বিএনপির সংঘর্ষ : গাড়ি ভাঙচুর

Manual8 Ad Code

আদালত থেকে হাজিরা দিয়ে ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে থাকা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কিছু যানবাহন ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

Manual4 Ad Code

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে হাইকোর্ট ক্রসিংয়ে এ ঘটনা ঘটার পর সাড়ে ৩টার দিকে বেগম জিয়া আদালত থেকে ওই রাস্তা দিয়ে বাসায় ফেরেন।

Manual1 Ad Code

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার গণমাধ্যমে জানান, বিকাল ৩টার দিকে হাইকোর্ট চত্বরের ভেতর থেকে ৪০-৫০ জন বিএনপির নেতাকর্মীরা জড় হয়ে একটি মিছিল বের করে। পরে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এ ঘটনার পর বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ ১৫ জনকে আটক করা হয়েছে।

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবাজার ও পার্শ্ববর্তী সচিবালয় এলাকায় বিএনপির নেতা-কর্মীরা মিছিল করেন। এ সময় মিছিলকারীদের পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশি ধাওয়ার পর বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। বঙ্গবাজার মোড়ে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

Manual6 Ad Code

এ সময় পুলিশ মিছিলকারীদের ওপর লাঠিপেটা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code