সমুদ্র তলদেশে পাওয়া গেল হারানো শহর

প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৭

সমুদ্র তলদেশে পাওয়া গেল হারানো শহর

Manual4 Ad Code

এই ব্যক্তি রোমান সাম্রাজ্যের গোড়াপত্তনের মূলে ছিলেন। কিন্তু তাঁর ক্ষমতা সময়ের সঙ্গে সঙ্গে যেমন লোপ পায়, তেমনই একদিন সেই শক্তিশালী সাম্রাজ্য তলিয়ে যায় কালের গর্ভে। ইতালির হৃৎকেন্দ্রে জুলিয়াস সিজার আর তাঁর রোম এখনও স্মৃতিজাগরুক। কিন্তু রোম ছাড়াও আরও অনেক শহর ছিল যেখানে রোমান সভ্যতার রূপকাররা নিজেদের কীর্তি ছড়িয়ে রেখেছিলেন।

Manual7 Ad Code

বেয়াই নামে এক স্থান রোমান সাম্রাজ্যের ধনীদের খুব পছন্দের জায়গা ছিল। অভিজাতরা ইতালির ‘গাল্ফ অফ নেপ্‌লেস’-এর এই জায়গায় প্রায়শই বেড়াতে যেতেন। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জুলিয়াস সিজার, নেরো, পম্পেই, হাদ্রিয়ান ও তাঁদের পারিষদবর্গ।

Manual8 Ad Code

শুধু যে অবসর সময় কাটানোর জন্য যাওয়া, তাই-ই নয়। এই সব নেতাদের নিজস্ব ‘ভিলা’ ছিল বেয়াই-তে। বেয়াইয়ের এই সুন্দর ও সুসজ্জিত প্রাসাদগুলি  একদিকে বিলাসিতা আর অন্যদিকে নৃশংসতার আকর ছিল।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে, সমুদ্রের তটরেখা সরে যাওয়ার ফলে, বেয়াইয়ের অনেক প্রাসাদই এখন রয়েছে জলের তলায়। বেয়াইয়ের অনতিদূরেই রয়েছে ভিসুভিয়াস আগ্নেয়গিরি। সেখানে অগ্নুৎপাতের ফলেই পাড়ের দিকে প্রায় ৪০০ মিটার পর্যন্ত জল সরে গিয়েছে।

Manual8 Ad Code

সম্প্রতি, নেপল্‌সের এই উপসাগরীয় অঞ্চলটি খুলে দেওয়া হয়েছে ডুবুরিদের জন্য। আন্তোনিও বুসিয়েলো নামে নেপল্‌সের এক চিত্রগ্রাহক, জলের তলায় হারিয়ে যাওয়া সেই শহরের নানা ছবি তুলে ধরেছেন বিশ্বের সামনে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code