বিরাট-আনুশকার বিয়েতে একঝাঁক তারকা!

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৭

বিরাট-আনুশকার বিয়েতে একঝাঁক তারকা!

Manual6 Ad Code

চলতি সপ্তাহেই বিয়ে করছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং অভিনেত্রী আনুশকা শর্মা। এ খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ঝড় তোলা হয় এ দুই তারকাকে নিয়ে। ইতালিতে কি সত্যিই বিয়ে করছেন দুজনে? এখনো দুই পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য সামনে আসেনি। এমনকি ঘনিষ্ঠ বন্ধুরাও কেউ মুখ খুলছেন না। শুধু বাবা-মা-ভাই ও পুরোহিতকে সঙ্গে নিয়ে মুম্বাই ছাড়তে দেখা গেছে আনুশকাকে। আর তাতেই জল্পনা আরো উসকে গেছে। বর্তমানে ভারতের সবচেয়ে বড় তারকা জুটির হাইভোল্টেজ বিয়েতে ঠিক কী হতে পারে তা নিয়ে জল্পনাও চলছে। এর মাঝেই আরো বেশ কিছু তথ্য ভেসে আসছে।

Manual3 Ad Code

ঘটনা কেউ স্বীকার না করলেও বিয়ে হোক বা বাগদান কিছু একটা ঘটছেই। কারণ বিরাট কোহলিও ছুটি নিয়েছেন দল থেকে। খোঁজ মিলছে না তার। সূত্রের খবর, আনুশকাদের দেশ ছাড়ার সময়ই ইতালি উড়ে গেছেন ভারতীয় অধিনায়ক। মুখ ঢেকে নিয়ে বিমানবন্দরে ঢোকেন। তারপর ইউরোপের ফ্লাইট ধরে উড়ে গেছেন তিনি।

Manual5 Ad Code

গ্র্যান্ড এ আয়োজনে কারা যোগ দিচ্ছেন-এমন প্রশ্ন তো থাকাটাই স্বাভাবিক। দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ক্রিকেটারদের মধ্যে কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিংকে বিয়ের নিমন্ত্রণ দেয়া হয়েছে। ইতালির মিলানের উদ্দেশে শিগগির রওনা দেবেন তারা।

গণমাধ্যমটি জানায়, আমন্ত্রিত সবাই অতি ঘনিষ্ঠ। পরিবারের সদস্যদের নিয়েই মূলত অনুষ্ঠান হবে। এদের মধ্যে বিরাটের ছোটবেলার কয়েকজন বন্ধু রয়েছেন। আর ক্রিকেট জগত থেকে শুধু শচীন ও যুবিই যোগ দিচ্ছেন। এর পাশাপাশি বিরাটের কোচ ও পরিবারের ঘনিষ্ঠজন রাজকুমার শর্মাও থাকছেন।

Manual3 Ad Code

আনুশকা শর্মাও নাকি বেশ কয়েকজন ভিভিআইপিকে বিয়েতে নিমন্ত্রণ পাঠিয়েছেন। তার মধ্যে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান, প্রযোজক আদিত্য চোপড়া, ব্যান্ড বাজা বারাতের পরিচালক মনীশ শর্মা এবং বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

Manual8 Ad Code

শোনা যাচ্ছে, ১২ ডিসেম্বর মিলানে বিয়ে হচ্ছে তাদের। এরপর রোমে হানিমুনে যাওয়ার কথা এ জুটির। মুম্বাইয়ে ২১ অথবা ২২ ডিসেম্বর গ্র্যান্ড রিসেপশন হবে তাদের। সেখানে পুরো ক্রিকেট জগত ও বলিউডে আনুশকার সহকর্মীদের সবাইকে আমন্ত্রণ জানানো হবে। তবে দিন পরিবর্তনও হতে পারে। কারণ ২৪ ডিসেম্বর শ্রীলঙ্কার সঙ্গে শেষ টি-টোয়েন্টি খেলার কথা ভারত দলের। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code