সবাইকে নৌকার খাঁটি কর্মী হতে হবে, নেতা নয় : শফিক চৌধুরী

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৭

সবাইকে নৌকার খাঁটি কর্মী হতে হবে, নেতা নয় : শফিক চৌধুরী

Manual3 Ad Code

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নিজেকে আওয়ামী লীগের বড় নেতা হিসেবে পরিচয় দিবেন, আর নির্বাচন এলে নৌকার বিরোধীতা করবেন। তা হবে না, সেদিন শেষ হয়ে গেছে। এখন আওয়ামী লীগ করতে হলে সবাইকে নৌকার খাঁটি কর্মী হতে হবে, নেতা নয়। সিলেট-২ আসনের মতো সারা দেশে নৌকার বিজয়ের ফলেই আবারও প্রধানমন্ত্রী হবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমেই আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষেরা পাবেন নিজেদের প্রাপ্য অধিকার।

Manual1 Ad Code

রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে উপজেলার দেওকলস ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

সভায় সদ্য প্রয়াত উপজেলা যুবলীগ নেতা হানিফ শিকদারের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। কর্মীসভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন ও স্বাগত বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রুপন।

Manual5 Ad Code

দেওকলস ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আপ্তাব আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে’র পরিচালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাবেক সহ সভাপতি সমছু মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জয়ন্ত আচার্য্য, আওয়ামী লীগ নেতা আবুল কালাম জুয়েল, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, সুলতান আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা মনোহর হোসেন মুন্না, অ্যাডভোকেট সায়েদ আহমদ, দেওকল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্চিত আচার্য্য, সেচ্ছাসেবক লীগের আহবায়ক সুহেল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ।

কর্মীসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আখতার হোসেন জুনেদ, আহমদ আলী, ফরিদ মিয়া মেম্বার, আবদুল মতিন, রইছ আলী, আবদুল খালিক, মোস্তাক আহমদ, নিশি কান্ত পাল, ছুবা মিয়া, নজরুল ইসলাম, শওকত আহমদ, নেছার আহমদ, ফারুক মিয়া, মতি দাশ, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ কবিরুল ইসলাম, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, তৈমুছ আলী, গিয়াস উদ্দিন, শাহীন আহমদ, আঙ্গুর মিয়া, এনামুল হক এনাম, ইউসুফ আলী, দবির মিয়া, কদর আলী, মঈনুল ইসলাম, লনি চন্দ, আবদাল মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, সিজিল মিয়া, নিজাম উদ্দিন, ছাত্রলীগ নেতা সায়হাম শিকদার, কামরুল ইসলাম, আমিনুল ইসলাম, কবির আহমদ, সুয়া মিয়া প্রমুখ’সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code