ট্রাকের ধাক্কায় অভিনেত্রী অপর্ণার মৃত্যু!

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৭

ট্রাকের ধাক্কায় অভিনেত্রী অপর্ণার মৃত্যু!

Manual5 Ad Code

শিরোনাম দেখে পাঠকদের চোখ কপালে…….। আসলে বাস্তবে নয়, এটা একটি নাটকের দৃশ্যে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী অপর্ণা ঘোষ।

Manual3 Ad Code

রাজধানীর উত্তরায় ১৩ নাম্বার সেক্টরে অভিনেত্রী অপর্ণা ঘোষের চলমান বাইককে পিছন থেকে পরিকল্পিতভাবে ধাক্কা দেয় একটি ট্রাক এবং ঘটনাস্থলে অপর্ণা ঘোষের মৃত্যু হয়। পরিকল্পিত এই মৃত্যুর দৃশ্যটি নিপুণভাবে ধারণ করা হয় মেধাদীপ্ত নবীন নির্মাতা সেলিম রেজা রচিত এবং পরিচালিত ‘নীল কাদা অাবরণ’ নাটকে। বর্তমান সমাজ ব্যবস্থা, আবাসন ব্যবসার বর্তমান চিত্র এবং একটি পরিবারের আপনজন হারানোর আর্তনাদ তুলে ধরা হয়েছে এই নীল কাদা আবরণ নাটকে।

Manual8 Ad Code

আগামী ১৫ ডিসেম্বর রাত ৮ টায় আরটিভি প্রচারিত হবে নাটকটি। অপর্ণা ঘোষ ছাড়াও এই নাটকে আরও অভিনয় করেছেন এফ এস নাঈম, আখন্দ জাহিদ, নমিতা দাস সহ আরও অনেকে। এই নাটকে গল্পের মোড় ঘোরানো একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নবাগত অভিনেতা রণ শাহরিয়ার।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code