জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে : মির্জা ফখরুল

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৭

জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে : মির্জা ফখরুল

Manual1 Ad Code

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাহস ও শক্তি নিয়ে মাঠে কাজ করুন। ফ্যাসিস্ট ও অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নির্বাচন আদায় করে নিতে হবে। জনগণের শর্তে নির্বাচন করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে জগণের কাছে যেতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Manual5 Ad Code

রোববার (১০ ডিসেম্বর) সকাল ৯ টায় সিলেট জেলা বিএনপি’র সহ সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর নেতৃত্বে বিএনপি’র একটি প্রতিনিধি দলের সৌজন্য স্বাক্ষাতকালে এসব কথা বলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি’র যোগাযোগ বিষয়ক সম্পাদক ও ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, সিলেট জেলা বিএনপি’র সদস্য ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, সিলেট জেলা বিএনপি’র সদস্য ও তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদ, সিলেট জেলা বিএনপি’র সদস্য মো: জসিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ওসমান গনি মেম্বার, রুস্তমপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক ইউনুছ আলী, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল মতিন, উপজেলা যুবদলের সহ সভাপতি মুজম্মিল আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা আশরাফ আলী নোমান, উপজেলা বিএনপি নেতা এনামুল হক, জলাল উদ্দিন, নন্দিরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ খলিলুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জয়নুল হক প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code