সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৭
বিরুষ্কার বিয়ের খবর বাসি হতে চলল। গত ১১ ডিসেম্বর ইতালির তাস্কানিতে ভারতীয় ক্রিকেটের রাজপুত্র বিরাট কোহলি ও বলিউড সুন্দরী অনুষ্কা শর্মার চার হাত এক হওয়া নিয়ে মানুষের মাতামাতির শেষ নেই। এখনও চলছে নবদম্পতিকে অভিবাদন জানানোর পালা। এ বার সেই তালিকায় যুক্ত হল কন্ডোম ব্র্যান্ড ডুরেক্স ই্ন্ডিয়া। টুইটারে তারা বিরুষ্কাকে অভিবাদন জানিয়েছে।
ঠিক কী লেখা আছে ওই টুইটে? লেখা রয়েছে— ফাইনালি বিরাট কোহলি বোল্ড হিজ মেডেন ওভার। কিন্তু আসল চমক রয়েছে সঙ্গের গ্রাফিক্সে। যেখানে সুন্দর নীল ব্যাকগ্রাউন্ডে আনুষ্কা ও বিরাটকে সম্বোধন করে লেখা— লেট নাথিং কাম বিটুইন ইউ এক্সেপ্ট ডুরেক্স। অর্থাৎ, তোমাদের মধ্যে যেন কিছুই না আসে, ডুরেক্স ছাড়া।
কন্ডোম ব্র্যান্ডের এমন দ্ব্যর্থক টুইটটি ভাইরাল হয়েছে। এর মধ্যেই প্রায় ৬০০ জন সেটি শেয়ার করেছেন।
প্রসঙ্গত, ইতালির তাস্কানিতে সোমবার গোপনে আনুষ্কা শর্মার সঙ্গে বিয়ে সারেন বিরাট। বেশ কয়েকদিন ধরেই বিয়ে নিয়ে জল্পনা চলছিল।
Design and developed by ওয়েব হোম বিডি