সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৭
এই প্রজন্মের মডেলদের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে প্রমাণ করলেন ৬১ বছর বয়সি ইয়াসমিনা রোসি। সাদা চুলের সঙ্গে সাদা সুইমস্যুটে ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরেছেন এই ফরাসি মডেল। ছবিগুলো প্রকাশ হতেই সকলের মনে ঝড় তুলেন তিনি।
সাদা সাঁতারের পোশাকে যেভাবে একের পর এক ভঙ্গিতে ফ্রেমবন্দি হলেন তিনি, তাতে চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য এই প্রজন্মের অনেকেরই। একেবারে অল্প মেকআপে তার রূপের কমতি ছিলো না।
উল্লেখ্য, মডেলিংকেই পেশা হিসেবে নিয়েছিলেন রোসি। ফ্যাশন হাউজের মডেল হিসেবে কাজ করতেন। ৪৫ বছর বয়সে তিনি তার মডেলিং জীবনের সবচেয়ে বড় সুযোগ পান। বর্তমানে ক্যালিফোর্নিয়ার মালিবুতে বসবাস করছেন।
Design and developed by ওয়েব হোম বিডি