মুক্তিযোদ্ধাদের সম্মান একমাত্র আ’লীগ সরকারই দিয়েছে : এমপি ইমরান

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৭

মুক্তিযোদ্ধাদের সম্মান একমাত্র আ’লীগ সরকারই দিয়েছে : এমপি ইমরান

Manual1 Ad Code

বীর মুক্তিযোদ্ধাদের সম্মান একমাত্র আওয়ামী লীগ সরকারই দিয়েছে উল্লেখ করে সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, আগামী নির্বাচনে আবারো আওয়ামীলীগ পুনরায় সরকার গঠন করবে।

Manual4 Ad Code

শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

Manual7 Ad Code

মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়ন করতে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে সে জন্য আবারও আওয়ামীলীগ সরকারকে ভোট দিয়ে জয়ী করবে জনগণ।

এমপি ইমরান বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা জীবন বাজি রেখে আমাদের দেশকে স্বাধীন করেছেন। নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখানোর জন্য তিনি আহবান জানান।

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিমের সভাপতিত্বে জৈন্তাপুর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিরাজুল হক, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কামাল আহমদ, এ.এস.পি আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী স¤্রাট, এখলাছুর রহমান, শাহ আলম চৌধুরী তোফায়েল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, আওয়ামীলীগ নেতা মুহিবুর রহমান মেম, আতাউর রহমান বাবুল, আবুল হাসনাত চৌধুরী, আব্দুল কাদির, সিরাজুল ইসলাম, কামরুজ্জামান চৌধুরী, জাকারিয়া মাহমুদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম-আহবায়ক কুতুব উদ্দিন, শাহীনুর রহমান, যুবলীগ নেতা সুমন আহমদ, নিক্সন রায়, ছাত্রলীগ নেতা পাপলু দে, শাহীন আহমদ, মাহবুবুর রহমান সবুজ, মইনুল ইসলাম ভীর।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code