ইলিয়াস নিখোঁজের ৬৭ মাস : অন্ত:হীন অপেক্ষায় পরিবার

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৭

ইলিয়াস নিখোঁজের ৬৭ মাস : অন্ত:হীন অপেক্ষায় পরিবার

Manual1 Ad Code

বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট-২ আসনের সাবেক এমপি এম.ইলিয়াস আলী নিখোঁজের ৬৭ মাস আজ। ২০১২ সালের ১৭ই এপ্রিল রাতে ঢাকার বনানী থেকে ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীসহ রহস্য জনকভাবে ‘নিখোঁজ’ হন তিনি। নিখোঁজের পর দেশব্যাপী গড়ে ওঠে কঠোর আন্দোলন। ইলিয়াসের ভালোবাসায় প্রাণ দেন বিশ্বনাথের তিন বিএনপি’র কর্মী। ফিরে পাওয়ার আন্দোলন করতে গিয়ে হামলা-মামলা শিকার হন হাজার হাজার বিএনপি-জামায়াত কর্মী ও সাধারণ মানুষ। বাণিজ্যিক এ সব মামলায় কারাবরণ করেন বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ। তবুও আন্দোলন থেকে পিছু হটেনি ইলিয়াস প্রেমীরা।

Manual7 Ad Code

২৩ শে এপ্রিল রণক্ষেত্রে পরিণত হয় বিশ্বনাথ উপজেলা সদর। সারাদেশে আতঙ্কের জনপদ হিসেবে পরিচিতি পায় এই উপজেলা। সেদিন ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আন্দোলন করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান জাকির, মনোয়ার ও সেলিম নামের তিন ইলিয়াস সমর্থক। কিন্তু একে একে নিখোঁজের চার বছর পূর্ণ হলেও আজ পর্যন্ত তার কোনো সন্ধান দিতে পারেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াসের জন্য অন্তঃহীন অপেক্ষা চলছে বিশ্বনাথবাসীর।

Manual8 Ad Code

বিএনপি নেতা সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান মারা যাওয়ার পর এম. ইলিয়াস আলী হয়ে ওঠেন সিলেট বিএনপি’র একমাত্র কাণ্ডারী। শুধু সিলেট নয়, গোটা বিভাগের একজন অবিভাবক হিসেবে তিনি নেতৃত্ব দিয়েছেন। এ অবস্থায় পরিবার থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে অসন্তোষ বিরাজ করছে। আজও জানা যায়নি তিনি কোথায়? তদুপরি তাঁর নির্বাচনী এলাকা বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ এখনও বিশ্বাস করেন ইলিয়াস আলী জীবিত ও সুস্থ অবস্থায় আবার জনতার মাঝে ফিরে আসবেন। ইলিয়াসকে ফিরে পেতে আন্দোলনের নানা কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code