উপযুক্ত পেলেই হয়ে যাবে প্রিয়াঙ্কারও?

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৭

উপযুক্ত পেলেই হয়ে যাবে প্রিয়াঙ্কারও?

Manual4 Ad Code

বলিউড ও হলিউডের অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী প্রিয়াঙ্কা চোপড়া। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব অর্জন করেন তিনি। ২০০২ সালে তামিল ঠামিজান চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হয় অভিনেত্রীর।

Manual5 Ad Code

সম্প্রতি ভারতে চলছে সেলিব্রেটিদের বিয়ের ধুম। এর প্রভাব বলিউডপাড়ায় বেশি। তারকাদের বিয়ে নিয়েই দারুণ সময় কেটে যাচ্ছে পাপারাজ্জিদের।

বিরাট-আনুশকার বিয়ের রেশ কাটতে না কাটতেই আরও এক হাইপ্রোফাইল বিয়ের একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সম্প্রতি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া তার বিয়ে নিয়ে খোলাখুলি কথা বলেছেন। তিনি জানিয়েছেন, বিয়ে করার জন্য উপযুক্ত পাত্র খুঁজছেন।

Manual5 Ad Code

বলিউডের পাশাপাশি হলিউডেও জনপ্রিয় প্রিয়াংকাকে বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিয়েটা পরিকল্পনা করে হয় না। নিজের জন্য উপযুক্ত ব্যক্তিকে খোঁজার প্রয়োজন। সঠিক পাত্র পেলে খুব তাড়াতাড়িই বিয়েটা সেরে ফেলব। সূত্র: এবিপি আনন্দ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code