সিপিবি ননসেন্সের দল : অর্থমন্ত্রী

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৭

সিপিবি ননসেন্সের দল : অর্থমন্ত্রী

Manual2 Ad Code

ব্যাংকিংখাতে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংক (বিবি) ঘেরাও কর্মসূচি দেয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে (সিপিবি) ‘ননসেন্স দল’ বলে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

Manual1 Ad Code

বুধবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত্র মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, দলটিতে গুটিকয়েক লোক আছে, যারা লাল পতাকা নিয়ে তাদের অস্তিত্ব জানান দিতে মাঠে নামে। প্রকৃতপক্ষে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। তবে ব্যাংকিংখাত নিয়ন্ত্রণে দুর্বলতার কথা স্বীকার করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, তদারকি সংস্থার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে তার জন্য কেন্দ্রীয় ব্যাংক ঘেরাওয়ের মতো কর্মসূচি দেয়া ছেলেখেলা।

উল্লেখ্য, সিপিবি ও বাসদ ব্যাংকিংখাত ও আর্থিক প্রতিষ্ঠানে অনিয়ম-লুটপাটের প্রতিবাদে বুধবার বেলা ১২টায় বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের জন্য মিছিল বের করলে পুলিশ তাদের দৈনিক বাংলা মোড়ে আটকে দেয়।

Manual6 Ad Code

সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেন, রাজনৈতক ছত্রছায়ায় দিনের পর দিন অর্থলুট হলেও দোষীদের কোনো বিচার হচ্ছে না। পাঁচ হাজার টাকা ঋণের জন্য কৃষককে জেলে নেয়া হয়। কিন্তু হাজার হাজার কোটি টাকা অনিয়ম হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code