দশ বছরেই ৮ কোটি টাকার মালিক : কে এই সিরিয়ালের পিচ্ছি

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৭

দশ বছরেই ৮ কোটি টাকার মালিক : কে এই সিরিয়ালের পিচ্ছি

Manual2 Ad Code

মাত্র ১০ বছর বয়সে জনপ্রিয়তার শীর্ষে সে। সোশ্যাল মিডিয়াতেও তার জনপ্রিয়তা তুঙ্গে। ইনস্টাগ্রামে তার ফলোয়ার ১০ লাখের বেশি। যার কথা হচ্ছে- সে হলো ভারতের জনপ্রিয় ধারবাহিক ‘ইয়ে হ্যায় মহব্বতে’র রুহি। আসল নাম রুহানিকা ধাওয়ান। তবে রুহি নামেই পরিচিতি বেশি।

Manual4 Ad Code

ভারতের টেলিভিশনের পর্দার শিশুশিল্পীদের মধ্যে রুহানিকা অন্যতম জনপ্রিয় মুখ। অনেকের মতে, রুহির জন্য ‘ইয়ে হ্যায় মহব্বতে’র জনপ্রিয়তা এত বেশি।

টেলিভিশনের পর্দার এই মিষ্টি মেয়েটি বাস্তব জীবনেও একইরকম। খুব ছোটো থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত। রুহির জনপ্রিয়তা যেমন, তেমনই তার আয়। শুনলে আপনি চমকে যাবেন। এই বয়সে ৮ কোটিরও বেশি টাকার মালিক এবং ৫০ লাখ টাকার নিজের গাড়িতে চড়ে ছোট্ট রুহি।

Manual3 Ad Code

মুম্বাইয়ে ৩বিএইচকে ফ্ল্যাট, যেখানে সে পরিবারের সঙ্গে থাকে। পরিবারের সকলে আদর করে ‘রু’ নামে ডাকে। তবে রুহানিকার মা ডলি ধাওয়ান মেয়েকে “রুহান” বলে ডাকে। অভিনয় বাদে সাধারন বাচ্চার মতো রুহিও খেলাধুলো করে সময় কাটাতে চায়।

অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছে। পছন্দের বিষয় অঙ্ক, আর্টস এবং সায়েন্স। বড় হয়ে গায়িকা, অভিনেত্রী এবং ফ্যাশন ডিজ়াইনার হতে চায় রুহানিকা। সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি একাধিক বিজ্ঞাপনে কাজ করেছে রুহি। নামীদামি তারকাদের সঙ্গে অভিনয় করে রুহি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code