নৌকার বিজয় সুনিশ্চিত করতে করতে হবে : শফিক চৌধুরী

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৭

নৌকার বিজয় সুনিশ্চিত করতে করতে হবে : শফিক চৌধুরী

Manual4 Ad Code

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নিজেদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে, নিজেদের কর্মকান্ড দিয়ে জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কেন্দ্রে কেন্দ্রে নৌকার বিজয় সুনিশ্চিত করতে করতে হবে। নৌকার বিজয়ের কোন বিকল্প নাই।

তিনি আরোও বলেন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচার না করে ‘বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি’র এমপি-নেতাকর্মীদের দুর্নীতি-লুটপাঠের তথ্য জনসম্মুখে উপস্থাপন করুণ। সবাইকে মনে রাখতে হবে কোন ব্যক্তি কিংবা কোন অপশক্তি কিংবা টাকা-পয়সার টাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা জিম্মি নন কিংবা বিক্রি হবেন না। আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র আদর্শের পেছনে দৌড়ান, আর তা ভুলে গেলা আমাদের চলবে না। তাই নৌকা থাকলে আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকবেন, নৌকা না থাকলে নয়।

Manual3 Ad Code

তিনি শুক্রবার রাতে সিলেটের বিশ্বনাথে উপজেলার ‘দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের’ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন আওয়ামী লীগের র্ধর্ম বিষয়ক সম্পাদক মাসুক এ রাব্বানী ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য।

দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রুপন ও যুগ্ম সম্পাদক জাফর ইকবাল জুনেদের যৌথ পরিচালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, আওয়ামী লীগ নেতা আবুল কালাম জুয়েল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, জেলা সম্মিলিত সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক জামাল আহমদ, যুবলীগ নেতা অ্যাডভোকেট সায়েদ আহমদ।

Manual6 Ad Code

বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আলী আফসার মাস্টার, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নিশি কান্ত পাল। সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ফজলু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

Manual8 Ad Code

কর্মীসভায় উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন, শিক্ষা সম্পাদক জয়ন্ত আচার্য্য, আওয়ামী লীগ নেতা সেলিম মিয়া, মহব্বত আলী, প্রভাষক আবদুল ওয়াহাব, আবদুল বাহার আনা মিয়া, আবদুল মতিন, মজম্মিল আলী,আখতার হোসেন জুনেদ, শাহনেওয়াজ চৌধুরী সেলিম মেম্বার, ছালেহ আহমদ, অধির দাশ, শশাংঙ্ক বৈদ্য, ছিকন্দর আলী, নজরুল ইসলাম, সিতাব আলী, আবদুল খালিক, রফিক মিয়া, বাদল সূত্রধর, শওকত আলী, আবদুল মতিন, সাহিদ আলী, রুশন আলী, আইয়ুব আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, দেওকলস ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান মিনু, সাধারণ সম্পাদক সঞ্চিত আচার্য্য, যুবলীগ নেতা নূরুল হক মেম্বার, আবদুল হক, নিজাম উদ্দিন, শাখাওয়াত হোসেন, শহীদুল ইসলাম, এনামুল হক এনাম মেম্বার, ফয়ছল আহমদ মেম্বার, কামরুজ্জামান সেবুল, আঙ্গুর মিয়া, গিয়াস উদ্দিন, তোফায়েল আহমদ, মনোহর হোসেন মুন্না, আনোয়ার মিয়া, ইউসুফ ইসলাম, দবির মিয়া, রাসেল আহমদ, ছালিক মিয়া, শেখ আলমগীর, সবুজ মিয়া, তাহির আলী বাবুল, রুমেল আহমদ, আবদাল মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক শাহিদুল ইসলাম, সদস্য রফিক মিয়া, সিজিল আহমদ, দেওকলস ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক সুহেল খান, যুগ্ম আহবায়ক খছরুজ্জামান, আবদুল মতিন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শিপন আলী, সুনীল বৈদ্য, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম, মিয়াদ আহমদ প্রমুখ’সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code