সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৭
ফরহাদ মজহার দম্পতির বিরুদ্ধে প্রসিকিউশন মামলায় সমন জারি করেছেন আদালত। মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ রোববার মামলাটি আদালতে উপস্থাপন করলে আদালত ফরহাদ দম্পতিকে আগামী ৩০ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
এরআগে গত বৃহস্পতিবার ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আক্তারের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দায়ের করেছে ডিবি পুলিশ। তার আগে ৭ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলার তদন্ত কর্মকর্তাকে প্রসিকিউশন মামলা করার অনুমতি দেন।
৩১ অক্টোবর ফরহাদ মজহারকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি মর্মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়।
প্রসঙ্গত, গত ৩ জুলাই ভোরে রাজধানীর শ্যামলীর রিং রোডের বাসা থেকে বের হওয়ার পর ফরহাদ মজহার ‘অপহৃত’ হয়েছেন বলে অভিযোগ করে তার পরিবার। এরপর তার স্বজনরা আদাবর থানায় এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করলে অনুসন্ধানে নামে পুলিশ। টানা ১৮ ঘণ্টা ‘নিখোঁজ’ থাকার পর ওই দিন রাতেই ফরহাদ মজহারকে যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধার করে র্যাব।
ফরহাদ মজহার নিখোঁজ হওয়ার বিষয়ে তার স্ত্রীর করা জিডি মামলা আকারে নেওয়া হয়। এতে ভিকটিম হিসেবে ফরহাদ মজহার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দি শেষে নিজ জিম্মায় বাসায় ফেরার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।
Design and developed by ওয়েব হোম বিডি