শৈশবকে রঙ্গিন করতে পাঠ্য বইয়ের বিকল্প নেই : এমপি ইমরান

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৮

শৈশবকে রঙ্গিন করতে পাঠ্য বইয়ের বিকল্প নেই : এমপি ইমরান

Manual1 Ad Code

ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান অাহমদ এমপি বলেছেন, পরিপুর্ণ মানুষ হওয়ার জন্য বই পড়ার বিকল্প নেই৷ কোমলমতি শিক্ষার্থীদের শৈশবকে রঙ্গিন করতে পাঠ্য বইয়ের বিকল্প নেই। নতুন বইয়ের ঘ্রাণ চিনতে এখন আর ভুল হয় না শিক্ষার্থীদের। বছরের শুরুতে সরকার বিনামুল্যে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ বর্তমান সরকারের একটি চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছে৷ এখন দিন বদলে গেছে। পুরাতন ছেড়া-কাটা বইয়ের দিন শেষ। বছরের শুরুতেই বিনামূল্যের নতুন বই সন্তানের হাতে দেখে খুশী হন সন্তানের বাবা-মা।

Manual7 Ad Code

সোমবার (১লা জানুয়ারী) সকাল ৯টায় জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বই বিতরণ উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন৷

Manual6 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিমের সভাপতিত্বে ও অাব্দুল জলিলের পরিচালনায় জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের পরিষদের চেয়ারম্যান জয়নাল অাবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সুলায়মান হোসেন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মাইনূল জাকির, ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, মঞ্জুর এলাহী সম্রাট, বাহারুল অালম বাহার, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অানোয়ার হোসেন, ইমরান অাহমদ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ অাহমদ, সাবেক সভাপতি ফয়েজ অাহমদ, সাবেক সেচ্ছাসেবক লীগের সভাপতি অাব্দুল কাদির,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ উপজেলা অাওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধগণ উপস্থিত ছিলেন৷

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code