সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৮
ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা মুখি কর্মসূচী বাস্তবায়ন করছে। বছরের প্রথম দিনে বাংলাদেশের ইতিহাসে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে।
গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার বিকাল ৩টায় উপজেলার আলীরগাঁও ইউনিয়নের মর্জাতপুর গ্রামে হাকুর বাজার-মানিকগঞ্জ রাস্তা হইতে প্রায় দেড় কিলোমিটার পাকা সড়কের উদ্বোধন করেন।
বিকাল সাড়ে ৪টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো: রেজাউল ইসলামের পরিচালনায় গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গোয়াইনঘাট উপজেলার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভা, স্কুল ফিডিং কার্যক্রম চালু ও ডিজিটাল ক্লাসরুম চালুর লক্ষ্যে ল্যাপটপ বিতরণ এবং সাড়ম্বরে বই উৎসব-২০১৮ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি), সুমন চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক ও আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, জৈন্তিয়া ছিন্নমুল সংস্থা (জেছিস)’র নির্বাহী পরিচালক এ.টি.এম বদরুল ইসলাম, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফজল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুলহক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, সুবাস দাস, গোলাম কিবরিয়া রাসেল, তাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগনেতা লুৎফুল হক, মুজিবুর রহমান, নজরুল ইসলাম, এম নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগনেতা ইনসাদ হোসেন রাজিব, মাহফুজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী সুমন প্রমূখ।
অপরদিকে সকাল ১০টায় পূর্ণানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পুকাশ স্কুল এন্ড কলেজ, হাকুর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাকুর বাজার উচ্চ বিদ্যালয়, লামাদুমকা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ গোয়াইনঘাটের সরকারী প্রতিটি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল। লামাদুমকা সরকারী প্রাথমিকবিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে ১৮০ জন শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স তুলেদেন অতিথিবৃন্দ।
এছাড়া গোয়াইনঘাট উপজেলার ৮৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রতিটি সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল ফিডিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইমরান আহমদ এমপি।
Design and developed by ওয়েব হোম বিডি