সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৮
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ সেলিম উদ্দিন বলেছেন, মুক্তিযুদ্ধারা হচ্ছেন জাতির সর্বশ্রেষ্ট সন্তান। তাই সরকার মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের নানা ধরনের সুযোগ সুবিধা প্রদান ও মুক্তিযোদ্ধের স্মৃতি বিজড়িত এলাকার ঐতিহ্যবাহী তুলে ধরার পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে শাহাদতবরণকারী মুক্তিযোদ্ধাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধে কানাইঘাটে অনেক গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। তার মধ্যে মালিগ্রাম চতুল এলাকার মানুষের আত্মত্যাগের কথা কেউ ভুলবে না। সেই ঐতিহ্য রক্ষার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
বুধবার বিকেল ৫টায় কানাইঘাট মালিগ্রাম বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে পূর্ব চতুল প্রজন্ম ৭১ শিক্ষা ও সাংস্কৃতিক সংঘ এবং মালিগ্রাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে তাকে দেয়া গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মালিগ্রাম শাহী ঈদগাহর সভাপতি প্রজন্ম ৭১ এর প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ছাত্রনেতা ব্যাংকার মোঃ জাকারিয়ার সভাপতিত্বে ও প্রজন্ম ৭১ এর সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামের পরিচালনায় সূধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাপার সিনিয়র সহ সভাপতি আব্দুল সহিদ লস্কর বশির, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য জাপা নেতা কিউএম ফররুখ আহমদ ফারুক, এডভোকেট ছয়ফুল আলম, বিসিএস (প্রশাসন) শিক্ষনবিশ ইসলাম উদ্দিন, কানাইঘাট উপজেলা জাসদের সাবেক সভাপতি কবির আহমদ, এলাকার প্রবীণ মুরব্বী হাজী আব্দুল হেকিম, ইউপি সদস্য ওলিউর রহমান, প্রজন্ম ৭১ এর সহ সভাপতি আব্দুর রহমান, সিদ্দেক আলী প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে মালিগ্রাম কৌমি মাদ্রাসার উন্নয়নে ৩ লক্ষ এবং গণ শৌচাগার ২ লক্ষ এবং প্রজন্ম ৭১ সংগঠনের জন্য ১ লক্ষ টাকা অনুদান প্রদানের আশ^াস ও মালিগ্রাম এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণাও দেন সেলিম উদ্দিন এমপি।
Design and developed by ওয়েব হোম বিডি