ব্যালট নয়, বুলেটই হাসিনার ক্ষমতার উৎস : খালেদা

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৮

ব্যালট নয়, বুলেটই হাসিনার ক্ষমতার উৎস : খালেদা

Manual1 Ad Code

গণতন্ত্রের প্রশ্নে আপস নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষ্যে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইট বার্তায় তিনি এ কথা বলেন।

Manual1 Ad Code

টুইট বার্তায় খালেদা জিয়া বলেন, ‘বিশ্ব দেখল ব্যালট নয়, বুলেটই হাসিনার ক্ষমতার উৎস। জানুয়ারি ৫’র ভোটারবিহীন কলঙ্কিত নির্বাচন’ বাংলাদেশিদের ভোটাধিকারের ঐতিহাসিক সংগ্রামের প্রতি করুন পরিহাস ও আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার পিঠে ছুরিকাঘাত। জনগণই তাদের সরকার গড়বে, চক্রান্তকারীরা না। গণতন্ত্রের প্রশ্নে আপস নয়।’

Manual4 Ad Code

উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনের ৪ বছর পূর্তির দিন ৫ জানুয়ারি। ২০১৪ সালের এই দিনে বিএনপি নির্বাচন বর্জন করে। ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস করে আওয়ামী লীগ প্রার্থী। বাকি আসনগুলো মহাজোটের শরিক জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়ে কোনো রকম নির্বাচন দিয়ে বৈতরণী পার হয় আওয়ামী লীগ। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারও গঠন করে দলটি।

এরপর প্রতি বছরই আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয়’ দিবস হিসেবে পালন করে। আর বিএনপি এ দিবসটিকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে আখ্যায়িত করে কর্সমূচি গ্রহণ করে।

শুক্রবার সারাদেশে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করছে দলটি। এছাড়া সমাবেশের অনুমতি না পেয়ে শরিবার ঢাকা মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code