৩১ জানুয়ারি পর্যন্ত সাতটি শুভ দিন

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৮

৩১ জানুয়ারি পর্যন্ত সাতটি শুভ দিন

Manual3 Ad Code

জানুয়ারিতেই পৌষ শেষ হয়ে পড়ে যাবে মাঘ মাস। হিন্দি পঞ্জিকা মতে অবশ্য, জানুয়ারির ২ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত মাঘ মাস থাকবে। প্রাচীন হিন্দু মতে, মাঘ মাসকে অত্যন্ত শুভ বলে বিশ্বাস করা হয়।

মাঘ মাসেই এমন সাতটি তিথির কথা বলা হয়েছে, যে দিনগুলিতে নির্দিষ্ট কিছু কাজ করলেই পুণ্যলাভ করা সম্ভব বলে মনে করা হয়। একনজরে দেখে নিন, কোন দিন কী কী করতে হবে—

Manual6 Ad Code

• ১২ জানুয়ারি, শুক্রবার— ষটতিলা একাদশী। এই দিনটিতে তিল দান করলে পুণ্যলাভ হয়।

• ১৪ জানুয়ারি এবং ১৫ জানুয়ারি, রবি ও সোমবার— মকর সংক্রান্তি। এই দিনটিতে তিল দিয়ে তৈরি খাবার খাওয়া উচিত।

• ১৬ জানুয়ারি, মঙ্গলবার, মাঘী অমাবস্যা— পূর্বপুরুষদের তর্পণ করা উচিত।

Manual6 Ad Code

• ২২ জানুয়ারি, বসন্ত পঞ্চমী, সোমবার— বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীকে অবশ্য কেশর চাল দিয়ে ভোগ নিবেদন করুন।
• ২৪ জানুয়ারি, বুধবার, অচলা সপ্তমী— এই দিনটিতে সূর্যের উদ্দেশে জল নিবেদন করে বিশেষ পুজো করুন।

Manual1 Ad Code

• ২৭ জানুয়ারি, শনিবার, জয়া একাদশী— এই দিনটিকে ভীষ্ম একাদশীও বলা হয়। সূর্যাস্তের পরে তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী-নারায়ণের পুজো করা উচিত।

• ৩১ জানুয়ারি, চন্দ্রগ্রহণ— এ মাসের শেষ দিনে পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ একসঙ্গে পড়েছে। এই দিনটিতে পবিত্র নদীতে স্নান করে গরিবদের কালো রংয়ের বস্ত্র বা কম্বল দান করা উচিত।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code