মুরগির দাম ২ লাখ টাকা! ডিম দেয় বাদামি রঙের

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৮

মুরগির দাম ২ লাখ টাকা! ডিম দেয় বাদামি রঙের

Manual8 Ad Code

আমরা বিভিন্ন ধরনের মুরগি দেখে থাকি। কিন্তু এমন এক ধরনের মুরগি আছে গায়ের পালক কালো। চামড়া কালো। ঠোঁট, নখ, ঝুঁটি, মুখ, জিভ, এমনকি শরীরের ভিতরের মাংস, অঙ্গ-প্রত্যঙ্গ এমনকি হাড় পার্যন্ত কালো! কালো আর কালো? শুধু কালো কিসিমের এই মুরগিটিই বিশ্বের সবচেয়ে দামি হিসেবে পরিচিত।

Manual5 Ad Code

একেবারে ভিন্ন জাতের ওই মুরগিরর নাম ‘জেট ব্ল্যাক’ আয়্যাম কেমানি চিকেন। এই জাতটির আদি ঠিকানা ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কেমানি নামক এলাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ব্রিডার পল ব্রাডশো এই কালো মুরগি বিক্রি শুরু করেছেন ২০১৩ সাল থেকে। সে সময়ই একেকটি মুরগির দাম হেঁকেছেন ২৫০০ ডলার। বাংলাদেশি টাকায় কমের পক্ষে ২ লাখ টাকা। ব্রিডার এই কালো মুরগির নাম রেখেছেন ‘ল্যাম্বরগিনি পোল্ট্রি’।

Manual8 Ad Code

বিজ্ঞানীরা বলছেন কালো টিস্যুর প্রাবল্যের এই জেনেটিক পরিস্থিতির ‘ফাইব্রেমেলানোসিস’ নামে পরিচিত। এই জাতটির সঙ্গে চীনের সিল্কি জাতের কালো মুগির মিল রয়েছে।

Manual5 Ad Code

সংগ্রহকারীদের কাছে অত্যন্ত আকর্ষনীয় ও লোভনীয় এই জাতের মোরগের ওজন হয় ২ থেকে আড়াই কেজি। মুরগির ওজন হয় দেড় দু কেজি। মুরগি দেয় বাদামি রঙের ডিম।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code