সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৮
আবারও নতুন লুকে পর্দায় হাজির হচ্ছেন অক্ষয় কুমার। ১৮৯৭ সালে সারাগারি যুদ্ধের আদলে নির্মিণ হচ্ছে সিনেমা ‘কেসারি।’ অক্ষয়কে দেখা যাবে হাবিলদর ঈশ্বর সিং-এর চরিত্রে। এনিয়ে তৃতীয়বারের মত কোনো শিখ চরিত্র দেখা যাবে বলিউডের খিলাড়িকে।
শুক্রবার থেকেই ছবিটির শ্যুটিং শুরু করছেন অক্ষয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সিনেমায় তার ফার্স্ট লুক শেয়ার করেন অক্ষয়।
ভারতীয় গণমাধ্যমের খবর, করণ জোহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গে এই ফিল্মের যৌথ প্রযোজনা করছেন অক্ষয় নিজেও। সিনেমাটি পরিচালনা করছেন অনুগার সিং।
Design and developed by ওয়েব হোম বিডি