ওসমানীনগরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৮

ওসমানীনগরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

Manual3 Ad Code

সিলেটের ওসমানীনগরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের ছয রাউন্ড গুলিও ছুড়ে।

সোমবার (০৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual7 Ad Code

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম।

Manual3 Ad Code

আহতরা হলো- চঞ্চল পাল, চয়ন পাল, সুজিত, কাজল, রাসেল, সুসান্ত, অজয়, সুজন, সিজিত, জুয়েল, রাসেল, শিপন, টিপু, জুনেদ, নাইম, টিটু সহ ২০ জন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তাজপুর ডিগ্রি কলেজ ছুটির পর সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান সমর্থিত ছাত্রলীগের হাম্মানের সাথে যুক্তরাজ্য আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান সমর্থিত ছাত্রলীগ কর্মি মনজুরের সাথে গায়ে ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে কলেজে সংঘর্ষ হলে এ সময় মনজুর আহত হয়। এ ঘটনার জের ধরে দুপুর ২টার দিকে ছাত্রলীগের আনোয়ার সমর্থকরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে তাজপুর বাজারে শফিক চৌধুরী গ্রুপের যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলকের ব্যবসা প্রতিষ্ঠান অয়ন ড্রাগ হাউস ভাংচুর করে।

Manual2 Ad Code

দুপুর আড়াইটার দিকে উভয় গ্রুপ শক্তি বৃদ্ধি করে সিলেট-ঢাকা মহাসড়কের ওপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়ের মধ্যে প্রায় ঘণ্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এ সময় উভয় গ্রুপের প্রায় ২০জন আহত হয়। সংঘর্ষ চলাকালে মহাসড়কে যান চলাচল প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আহতে পুলিশ ৬ রাউন্ড শটগানের গুলি ছুড়ে।

Manual4 Ad Code

ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম আরো বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ের রয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশের পক্ষ থেকে ৬ রাউন্ড শটগানের গুলি ছুড়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code