অভিনয়ের সঙ্গে আড়ি কাটছেন না অপু

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৮

অভিনয়ের সঙ্গে আড়ি কাটছেন না অপু

Manual6 Ad Code

অভিনয়ই অপু বিশ্বাসকে এই সময়ের প্রথমসারির নায়িকাদের একজন বানিয়েছে। আবার এই অভিনয়ের মাধ্যমেই তার সখ্যতা গড়ে উঠেছিল চলচ্চিত্রের নামকরা সুপারস্টার শাকিব খানের সঙ্গে। সেই সখ্যতা থেকে প্রেম, তার পর গোপনে বিয়ে। এখন তিনি ফুটফুটে এক সন্তানের মা।

সবকিছুই যখন পেয়েছেন অভিনয় দিয়ে, সেই অভিনয়ের সঙ্গে এতো তাড়াতাড়ি আড়ি কাটেন কীভাবে! দাম্পত্য জীবনের নানা ঝামেলায় কিছুদিন আগে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেও, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বহু হিট ছবির নায়িকা অপু বিশ্বাস।

ছেলে আব্রাম খান জয়কে নিয়ে দেশে ফেরার কয়েক মাস পর দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন নায়িকা অপু বিশ্বাস। ছবি দুটি হচ্ছে ‘কাঙ্গাল’ ও কানাগলি। এর মধ্যে ‘কাঙ্গাল’ ছবিতে তার নায়ক ছিলেন ডিএ তায়েব এবং ‘কানাগলি’-তে বাপ্পী চৌধুরী। কিন্তু সাংসারিক নানা ঝামেলায় দুটি ছবির কাজই প্রাথমিক অবস্থায় বাতিল করেন নায়িকা।

Manual3 Ad Code

চলতি মাসেই শুরু হওয়ার কথা ছিল অপুর ‘কানাগলি’ ছবির শুটিং। কিন্তু তার কিছুদিন আগেই স্বামী শাকিব খানের কাছ থেকে তালাকের নোটিশ পাওয়ায় স্থগিত করেন ছবির কাজ। পরে নায়িকার অনুরোধেই শুটিংয়ের সময় দুই মাস পিছিয়ে দিয়েছেন পরিচালক রবিন খান। সেই হিসেবে, জানুয়ারির পরিবর্তে আগামী মার্চ থেকে শুরু হবে ‘কানাগলি’র শুটিং।

Manual8 Ad Code

উল্লেখ্য, নায়ক শাকিব খান স্ত্রী অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠানোর ব্যাপারে যে অভিযোগগুলোর দিকে ইঙ্গিত করেছিলেন তার মধ্যে অপুর অভিনয় এবং পরোক্ষভাবে নায়ক বাপ্পী চৌধুরীর নামও উঠে এসেছিল। শাকিব সব সময়ই আকার ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন, স্ত্রী অপু বিশ্বাস আর অভিনয়ে না আসুক।

Manual8 Ad Code

এদিকে, তারকা জুটি শাকিব-অপুর সংসার টেকাতে আগামী ১৫ জানুয়ারি সালিশি বৈঠক বসাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পারিবারিক আদালত। সেখানে শাকিব-অপুসহ দুই পরিবারের লোকদেরকেও হাজির থাকতে বলা হয়েছে। ১৫ জানুয়ারি সকাল ১০টায় ডিএনসিসি অঞ্চল-৩ মহাখালী কার্যালয়ে অনুষ্ঠিত হবে ওই সালিশি বৈঠক।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code