পোড়ামন-২ এর প্রথম দর্শনেই সিয়াম-পূজার ঝলক

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৮

পোড়ামন-২ এর প্রথম দর্শনেই সিয়াম-পূজার ঝলক

Manual5 Ad Code

অনেক আলোচনার জন্ম দিয়ে গেল বছর ‘পোড়ামন ২’ চলচ্চিত্রেরে শুটিং শুরু হয়। এ ছবির নায়িকা হিসেবে নির্বাচিত হয়ে চমক দেখান পূজা। এরপর নায়কের পালা আসে। ২০১০ সালে মুক্তি পাওয়া ‘পোড়ামন’ চলচ্চিত্র দিয়ে বাজিমাত করে দিয়েছিলেন সাইমন সাদিক।

Manual4 Ad Code

চলচ্চিত্রটির নতুন কিস্তিতে সাইমন থাকছেন এমনটি যানা গেলেও শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। জাকির হোসেন রাজুর পরিবর্তে নির্মাতা হিসাবে অন্তর্ভূক্ত করা হয় রায়হান রাফি। সকল আলোচনার পরিসমাপ্তি দিয়ে গেল বছরের সেপ্টেম্বরে শুরু হয়েছিল ‘পোড়ামন-২’ চলচ্চিত্রের কাজ। টানা ৪০ দিনের মত মেহেরপুর ও কুষ্টিয়ায় এই ছবির শুটিং হয়।

অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক ‘পোড়ামন ২’-তে সিয়াম-পূজার রসায়ন দেখবেন বলে। সে অব্শ্য আরো সময়ের ব্যাপার। আপাতত জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশ করেছেন ছবিটির প্রথম পোস্টার। সেখানে দেখা মিলেছে বোরকার আড়ালে কতগুলো মুখ লুকানো মেয়ের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে সিয়াম ও পূজা। এখানে তাদের দুজনকেই দেখা গেছে একেবারে ভিন্ন লুকে।

Manual2 Ad Code

প্রসঙ্গত, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমাটি চলতি বছরেই মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানালেন নির্মাতা রাফি। এতে সিয়াম ও পূজা ছাড়াও দেখা যাবে ফজলুুর রহমান বাবু, রেবেকা প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code