‘হানিমুনে’ সোহম-শুভশ্রী!

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৮

‘হানিমুনে’ সোহম-শুভশ্রী!

Manual2 Ad Code

ভাবছেন তো টলিউড ইন্ডাস্ট্রিতে কত কিছুই না ঘটে! হ্যাঁ ঘটে বই কি। বিয়ে করেননি তো কী! সোহমের সঙ্গে এবার ‘হনিমুন’-এ যাচ্ছেন টলি অভিনেত্রী শুভশ্রী। বিদেশ বিভুঁই নয়, তাদের হনিমুন ডেস্টিনেশন দার্জিলিং।

Manual4 Ad Code

এর আগে ‘ধূমকেতু’ ছবিতে শুভশ্রীর সঙ্গে দেবের বিয়ে দিয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। আর এবার বিয়ে না দিয়েই সোহমের সঙ্গে শুভশ্রীকে `হানিমুন`-এ পাঠানোর বন্দোবস্ত করছেন পরিচালক পিবি চাকি।

Manual8 Ad Code

হ্যাঁ, ঠিকই বুঝেছেন, তবে সোহমের সঙ্গে শুভশ্রী হনিমুনটা রিয়েল লাইফে নয়, হচ্ছে রিল লাইফে। সোহম-শুভশ্রীর `হনিমুন` ছবির শ্যুটিং হয়েছে দার্জিলিংয়ে। সম্পর্তি মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক পোস্টার।

Manual6 Ad Code

সোহম-শুভশ্রী ছাড়াও এই সিনেমায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিককে। দীর্ঘ ৫ বছর পর ফের পর্দায় ফিরছেন তিনি। এই ছবির প্রযোজনা করছে গ্রিন টাচ এন্টারটেইনমেন্ট। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code