সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৮
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সু-অভিনেত্রী হিসাবে বেশ জনপ্রিয় তিনি। এই বলিউড অভিনেত্রী এবার ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন!
কি? শিরোনাম পড়ে চোখ কপালে উঠার মতো অবস্থা? হ্যাঁ, সত্যিই ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন বিদ্যা বালান! তবে সেটা বাস্তবে নয়, রুপালি পর্দায়।
ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দের খবর, রুপালি পর্দায় ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করবেন বিদ্যা বালন।
ভারতের প্রথিতযশা এক নারী সাংবাদিকের লেখা ‘ইন্দিরা: ইন্ডিয়াজ মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার’ শীর্ষক বইয়ের গল্প নিয়েই তৈরি হবে এই ছবি। বইয়ের গল্পকে নিয়ে ছবি করার স্বত্বাধিকার নিয়েছেন বিদ্যা বালান।
বিদ্যা দাবি করেন, প্রয়াত প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করা তার দীর্ঘদিনের স্বপ্ন।
বিদ্যা বালান বলেন, আমি বইটির স্বত্ব নিতে পেরে খুশি। কারণ, আমি সর্বদা রুপালি পর্দায় প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। তবে বিদ্যা জানিয়েছেন, ছবিটি বড় পর্দায় আসবে না ওয়েব সিরিজ হবে, তা এখনও ঠিক হয়নি।
Design and developed by ওয়েব হোম বিডি