সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৮
বর্তমান সরকারের ৪ বছর উপলক্ষে বর্ণিল কনসার্ট আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে আজ ১২ জানুয়ারি রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
‘উন্নয়ন ও সাফল্যের ৪ বছর’ শীর্ষক কনসার্টে গান গাইবেন উপমহাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস ও তার দল নগর বাউল।
আয়োজক সূত্রে জানা গেছে, এই কনসার্টে আরো গান পরিবেশন করবেন দলছুট, সোলস, মমতাজ, চিরকুট। এখানে থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটি মনোজ্ঞ পরিবেশনা।
অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে (http://www.fourthyearcelebration.com)যে কেউ কনসার্টটিটে উপস্থিত হতে পারবেন। ডা. নুজহাত চৌধুরী এবং তানিয়া হোসেনের উপস্থাপনা এবং আলমগীর হোসেনের প্রযোজনায় কনসার্টটটি দেশ টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে আগামী কাল শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত।
Design and developed by ওয়েব হোম বিডি