দীর্ঘ ১৭ বছর পর সিনেমায় শমী কায়সার

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৮

দীর্ঘ ১৭ বছর পর সিনেমায় শমী কায়সার

Manual7 Ad Code

নাটকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। অভিনয়ে আজকাল খুব একটা দেখা যায় না তাকে। নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত থাকছেন।

Manual8 Ad Code

এবার জানা গেল নতুন খবর। নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘যুদ্ধশিশু’। এই ছবিটি দিয়ে ১৭ বছর পর সিনেমায় কাজ করতে যাচ্ছেন শমী। এর আগে ২০০১ সালে চাষী নজরুল ইসলামের ‘হাছন রাজা’ সিনেমায় কাজ করেছিলেন তিনি।

Manual7 Ad Code

বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে ছবিটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। এখানেই ছবিটির পরিচালক শহিদুল হক খান গণমাধ্যমকে নিশ্চিত করেন বিষয়টি।

Manual6 Ad Code

তিনি বলেন, শমী কায়সারের সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি ছবিটিতে কাজ করবেন বলে আমাকে নিশ্চিত করেছেন।

কথাসাহিত্যিক মাসুদ হোসেনের উপন্যাস ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’ অবলম্বনে নির্মিত ছবিটিতে আরও অভিনয় করবেন পপি, চম্পা, সোহেল রানা, নাদিম খানসহ আরও অনেকেই।

নির্মাতা জানালেন, শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে দেশের বিভিন্ন অঞ্চলের মনোরম লোকেশনে। চলতি বছরেই সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code