সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৮
দীর্ঘদিন স্বেচ্ছা নির্বাসিত থাকার কারণে অভিনেত্রী আফসান আর বিন্দুকে নিয়ে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গেছে, বিন্দু তার সংসার ছেড়ে আলাদা বসবাস করছেন নীরবে।
জানা গেছে, ঘর ভাঙছে তারকা এই মডেল অভিনেত্রীর। আর তার নেপথ্যে রয়েছেন আরেক মডেল অভিনেত্রী সুজানা!
২০১৪ সালে ভালোবেসে বিন্দু বিয়ে করেন আসিফ অ্যাপারেলসের কর্ণধার আসিফ সালাহউদ্দিন মালিককে। বিয়ের পর সংসারী হতে মিডিয়াকে পাশ কাটিয়ে নিভৃতচারী হতে শুরু করেন বিন্দু। কিন্তু বিন্দুর সব ত্যাগ-তিতিক্ষা বিফলে গেছে বলে জানা গেছে। আসিফ সালাহউদ্দিনের মনে ধরেছে ডিভোর্সি, হাল সিঙ্গেল সুজানাকে। শোনা যাচ্ছে, সুজানাও আসিফের প্রেমে মশগুল।
একটি বিশ্বস্ত সূত্র বলছে, আসিফ-সুজানার সাম্প্রতিক সম্পর্ককে বিন্দু মেনে নিতে পারছেন না বলে আলাদা বসবাস করছেন। দূরে রয়েছেন মিডিয়া আর মিডিয়া সংশ্লিষ্ট কাছের মানুষদের থেকে।
অভিনেত্রীর ব্যক্তিগত বিশ্বস্ত একটি সূত্র আসিফ-বিন্দুর সাংসারিক জীবনের টানাপড়েনের খবরটি আবছা আবছা জানান দেন। এখনও বিন্দুর ফেসবুক, মোবাইল বন্ধ। তার বাসস্থানের হদিসও মিডিয়ার কাছে নেই। বিন্দুর দীর্ঘদিনের সহকর্মীরাও জানেন না তার হালহকিকত। টিভি অভিনয় শিল্পী সংঘের কাছেও নেই কোনো আপডেট। তবে মিডিয়া আড্ডার টেবিলে বিন্দুর স্বামী আসিফ আর সুজানা প্রসঙ্গ এলে কেউ ‘না…এটা হতে পারে না’-এমন সিনেমাটিক প্রতিবাদও করছেন না। বরং ‘তাই…আমার সন্দেহ হচ্ছিল’ এমন বাণীই উচ্চারিত হচ্ছে। আর যারা একেবারেই সাদামাটা তারা বলছেন, ‘যাহা রটে তা কিছু তো বটে’।
Design and developed by ওয়েব হোম বিডি