জেলা বিএনপির দোয়া মাহফিল আজ, রোববার আলোচনা সভা

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৮

জেলা বিএনপির দোয়া মাহফিল আজ, রোববার আলোচনা সভা

Manual4 Ad Code

বিএনপি’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম’র ৮২তম জন্মবাষির্কী উপলক্ষ্যে সিলেট জেলা বিএনপির দু’দিনের কর্মসূচি অংশ হিসেবে আজ শুক্রবার (১৯ জানুয়ারী) বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে ও আগামী রবিবার ২১ জানুয়ারী বিকাল ৩টায় সোবহানীঘাটস্থ আগ্রা কমিনিউটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উক্ত কর্মসূচি গুলো সফলের করতে সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময় উপস্থিত থাকার আনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ।

Manual8 Ad Code

এদিকে অপর এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি’র আওয়াতাধীন সকল উপজেলা ও পৌর শাখা সমূহকে বিএনপি’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম’র ৮২তম জন্মবাষির্কী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আহবান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code