‘যৌনকর্মী’ হয়েছেন যেসব অভিনেত্রীরা

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৮

‘যৌনকর্মী’ হয়েছেন যেসব অভিনেত্রীরা

Manual2 Ad Code

বলি অভিনেত্রীরা যে শুধু শো-পিস নয়, সেকথা একাধিক ছবিতে প্রমাণ হয়ে গিয়েছে। শুধুই আঁচল ওড়ানো হিরোইন নয়, অভিনয় দক্ষতায় বলি অভিনেত্রীরা প্রমাণ করে দিয়েছেন তাঁরা বিশ্বের তাবড় অভিনেত্রীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন। এমনকি যৌনকর্মী হিসেবেও নিজেদের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন অনেকেই।

Manual2 Ad Code

মাধুরী দীক্ষিত : দেবদাস ছবিতে চন্দ্রমুখীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তিনি পেশায় একজন যৌনকর্মী। তাঁর আবেদনময়ী অভিনয় সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল।

করিনা কাপুর : চামেলি ছবিতে তিনি একজন যৌনকর্মী। তিনিই কেন্দ্রীয় চরিত্র। তাঁর অভিনয় দেখে মনে হয়নি যে এই করিনাই অন্য ছবিতে একজন আধুনিক মেয়ের চরিত্রে অভিনয় করে থাকেন।

Manual1 Ad Code

রানি মুখোপাধ্যায় : ‘লাগা চুনরি মে দাগ’ ছবিতে তাঁকে যৌনকর্মীর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।

হুমা কুরেশি : বদলাপুর ছবিতে দক্ষতার সঙ্গে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেশি।

বিদ্যা বালান : বাংলা ছবি রাজকাহিনীর হিন্দি ‘বেগম জান’-এ এরকমই একটি চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান।

Manual3 Ad Code

কালকি কোয়েচলিন : ‘দেভ ডি’ ছবিতে দক্ষতার সঙ্গে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেন কালকি। সূত্র: কোলকাতা২৪

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code