ছাতক উপজেলা আ’লীগ নেতা ছানাউর আর নেই, বিভিন্ন মহলের শোক

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৮

ছাতক উপজেলা আ’লীগ নেতা ছানাউর আর নেই, বিভিন্ন মহলের শোক

Manual1 Ad Code

ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্ষীয়ান রাজনিতিবিদ, ছাতক কমিউিনিটি পুলিশিং কমিটির আহবায়ক ছানাউর রহমান ছানা (৬২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া……..রাজিউন)।

Manual5 Ad Code

শুক্রবার সকাল সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও এক কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকষ্মিক মৃত্যুতে তার গ্রামের বাড়ি ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামসহ গোটা উপজেলা জুড়ে এবং রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে।

Manual5 Ad Code

আজ শনিবার বেলা আড়াইটায় চেচাননস্থ ইউনিয়ন কমপ্লেক্স ভবনের সামনে যানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হবে।

এদিকে, বর্ষিয়ান এ রাজনীতিবিদ ছানাউর রহমান ছানার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর সভাপতি, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মুহিবুর রহমান মানিক এমপি, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, পীর ফজলুর রহমান মিছবাহ এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, এডভোকেট শাহানা রাব্বানী এমপি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এড. রাজ উদ্দিন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী, ছাতক অনার্স-ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, জাউয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল গাফ্ফার, সুনামগঞ্জ জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সুনামগঞ্জ জজকোটের পিপি ড. খায়রুল কবির রুমেন, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন, গোবিন্দগঞ্জ কলেজ গভর্ণিংবডির সদস্য তাপস দাস পুরকায়স্থ, ইইপ চেয়ারম্যান আব্দুল মছব্বির, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, আওয়ামীলীগ নেতা এডভোকেট আশিক আলী, ছাতক সমিতি সিলেটর সভাপতি আনম ওহিদ কনা মিয়া, সাধারণ সম্পাদক আফজাল হোসেন।

Manual5 Ad Code

বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code