নেতা নয়, কর্মী হওয়ার চেষ্টা করুন : সিলেটে ফারুক

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৮

নেতা নয়, কর্মী হওয়ার চেষ্টা করুন : সিলেটে ফারুক

Manual4 Ad Code

নেতা নয়, কর্মী হওয়ার চেষ্টা করুন উল্লেখ করে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক বলেছেন, কিছু পাওয়ার জন্য রাজনীতি নয়, আমাদের রাজনীতি আনন্দের জন্য

Manual6 Ad Code

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে সিলেট জেলা ও মহানগর যুবলীগ আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ৩০ জানুয়ারি সিলেটের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়।

দেশের শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে তৃতীয় বারের মতো ক্ষমতায় আনতে হবে জানিয়ে তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই।

তিনি বলেন, শেখ হাসিনা নির্বাচনে কাকে নমিনেশন দেবেন, কাকে দেবেন না, তা ভাবা আমাদের কাজ নয়। যাকেই নমিনেশন দেওয়া হোক, তার পক্ষেই কাজ করতে হবে।

Manual6 Ad Code

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, সিলেটে প্রধানমন্ত্রীর জনসভায় সবাইকে শৃঙ্খলার সাথে যথাসময়ের আসতে হবে। সভা শেষ হওয়ার পর সবাই বের হবেন।

Manual5 Ad Code

সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরানের পরিচালনায় প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কায়েস, ইমরান আহমদ, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে মোমেন, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক ফয়জুল হক আতিক প্রমূখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code