সকলের সহযোগীতা ও ভালবাসায় আরো এগিয়ে যেতে চাই : এহিয়া চৌধুরী

প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৮

সকলের সহযোগীতা ও ভালবাসায় আরো এগিয়ে যেতে চাই : এহিয়া চৌধুরী

Manual7 Ad Code

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, বিশ্বনাথের সন্তান হিসেবে আমি গর্বিত উল্লাসিত আনন্দিত। মানুষ আমাকে যে আশা প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছে, জানি না তাদের প্রত্যাশা কতটুকু পুরন করতে পেরেছি। তবে সকল ভালাবাসা উজার করে নিজের যোগ্যতা দিয়ে চেষ্টা করেছি প্রত্যাশা পুরণের। সকলের সহযোগীতা ও ভালাবাসায় আমি আরো এগিয়ে যেতে চাই।

Manual2 Ad Code

তিনি বলেন, অতীতের চেয়ে বর্তমান সরকারের ৪বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। টাকার অংকে হিসেব করে কম্পেয়ার করলে তা প্রমাণ পাওয়া যাবে। কিন্ত কিছু লোক অন্ধ বধি হয়ে বিভিন্ন অপপ্রচার করছেন। আল্লাহ তাদের চোঁখের জ্যুতি যেন বাড়িয়ে দেন, উন্নয়নের আওয়াজ যেন তাদের কানে পৌঁছে, তাদের হৃদয়ের কালিমা যেন মুছে যায় আমি এই দোয়াই করি। তিনি আরো বলেন, আমি অতিতের সকল এমপিদের অবদান স্বীকার করি। কিন্ত অনেকেই অকৃতজ্ঞের মতো স্বীকার করতে চান না। ইলিয়াস আলী আমাদের গর্ব। আমরা তাকে অনুস্মরণ করে এগিয়ে যেতে চাই। আমরা চাই তিনি ফিরে আসবেন আমাদের মাঝে। বিএনপি নেতাকর্মীরা ইলিয়াস আলীর জন্য দোয়া নয় ভোট চান। তারা ইলিয়াস আলীকের বিক্রি করে চলতে চান।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুমিনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদির ও ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য মাওলানা সহল আল রাজী চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, দেওকলস ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন রূপন, জগন্নাথপুর উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শাহ নুরুল কবির, আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য এম এ রব, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, জাপা নেতা জয়নাল আহমদ মিয়া, তাজ উদ্দিন বাবুল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নিশিকান্ত পাল। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ১০ম শ্রেণীর ছাত্র আব্দুল হালিম খান, গীতা পাঠ করেন ৯ম শ্রেণীর ছাত্রী মমতা রানী ও মানপত্র পাঠ করেন ১০ম শ্রেণীর ছাত্রী মাজেদা আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, কালিগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা উবায়দুল হক, অগ্রনী ব্যাংক কাালিগঞ্জ বাজার শাখার ব্যবস্থাপনা পরিচালক মধু সুদন রায়, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক মনোহর আলী, এ কে এম দুলাল, আব্দুল হান্নান, আবুল খয়ের মেম্বার, সুমন আহমদ সুনন, ফিরোজ আলী, জাপা নেতা সালেহ আহমদ তোতা, রুবেল আহমদ আফজাল, আব্দুল বারী মেম্বার, আব্দুল মজিদ (সাবেক মেম্বার), আনোয়ার হোসেন ধন মিয়া মেম্বার, রইছুল ইসলাম, প্রদীপ চন্দ্র দেব, নাজিম চৌধুরী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জাকারিয়া শিকদার, আশরাফ আলী, আব্দুল কাদির, মোঃ হাবুল্লাহ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সিনিয়র শিক্ষক গোলজার হোসেন, মবকুল হোসেন, ফাতেমা আক্তার মিরা, মোঃ কামরুজ্জামান, মিজানুর রহমান, সুব্রত ব্যনার্জী, আসাদুজ্জামান, শিক্ষক আনোয়ারা বেগম, জাহানারা বেগম, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান, উপজেলা যুব সংহতির সদস্য সচিব গেলাম জবদানী, সেচ্ছাসেব পার্টি নেতা আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মালিক সুমন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুহেল শিকদার, আতিকুল ইসলাম প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code