সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৮
আগামীকাল ৩০ জানয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন ও আলীয়া মাদ্রাসা মাঠের জনসভা সফল করার লক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলার ‘দৌলতপুর ও খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের’ উদ্যোগে রোববার বিকেল ও সন্ধ্যায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাগুলোতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান।
তিনি বলেন, সারা দেশের ন্যায় ওই এলাকার উন্নয়নের জন্য নৌকার বিজয় নিশ্চিত করতে হবে আসন্ন সংসদ নির্বাচনে। কারণ শফিকুর রহমান চৌধুরী আবারও আমাদের ‘এমপি’ নির্বাচিত হলে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের জন্য কাউকে কোন চাঁদা দিতে হবে না। আর শেখ হাসিনা’কেও সিলেট-২ আসনটি উপহার দেওয়া হবে। সারা দেশের নৌকার বিজয়ের ফলে তিনি আবারও এদেশের প্রধানমন্ত্রী হবে। তাতে আমরাও পাবো অব্যাহত উন্নয়ন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনা’র বিকল্প কোন নেতৃত্ব এদেশে নাই।
ইউনিয়নের সভাগুলো আওয়ামী লীগের দৌলতপুর সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব ও খাজাঞ্চীর সভাপতি আবদুন নূর’র সভাপতিত্বে এবং দৌলতপুর যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও খাজাঞ্চী আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজাজুল হোসনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আওয়ামী লীগ নেতা মাওলানা কবির আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজ ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নজরুল ইসলাম প্রিন্স।
সভাগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, শ্রম বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাশ, সহ দপ্তর সম্পাদক নূরুল হক মেম্বার, কার্যনির্বাহী সদস্য শেখ মোঃ আজাদ, মিজানুর রহমান মিজান, নিজাম উদ্দিন, উপদেষ্ঠা আবুল বশর চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, জেলা সেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বিভাংশু গুন বিভু, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, তথ্য ও গবেষণা সম্পাদক শংকর বিহারী দাশ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শিপন আলী। বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মির্জা গিয়াস, শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক জালাল মিয়া, যুবলীগের সাবেক আহবায়ক রনজিৎ দাশ, যুবলীগ নেতা সাফি আহমদ, অ্যাডভোকেট কামাল উদ্দিন।
সভাগুলোতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা উস্তার আলী, আলকাছ আলী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, আওয়ামী লীগ নেতা হাজী আশ্রব আলী, ইন্তাজ আলী, জমির আলী, রজব আলী, আবু বক্কর ফয়ছল, আবদুল আজিজ, হাজী নোয়াব আলী, শায়েস্তা মিয়া, কামাল আহমদ, জমির আলী, হাজী মতকিন আলী, লিলু মিয়া, ইলিয়াস আলী, ময়না মিয়া, খোয়াজ মিয়া, সমরু মিয়া, জমির আলী, নুর মিয়া, আবুল কালাম, আবুল হোসেন, সাদ মিয়া, ফারুক মিয়া, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি আবদুল হেকিম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, শ্রমিক লীগ নেতা শাহ আকিকুল, মুজিবুর রহমান, ময়নুল ইসলাম, রুশন আলী, যুবলীগ নেতা আবদুল হক, গিয়াস উদ্দিন, আবুল কালাম আজাদ, তোফায়ের আহমদ, দবির মিয়া, আবুল কাশেম, ছালিক মিয়া, সঞ্চিত আচার্য্য, মিজানুর রহমান, অ্যাডভোকেট সায়েদ আহমদ, লিটন মিয়া, তাহির আলী বাবুল, এমদাদ হোসেন নাইম, ফজলুর রহমান শিপন, জামাল মিয়া, মঈন উদ্দিন, শামীম আহমদ, এলাইছ মিয়া, আবুল হোসেন, গোলাম হোসেন, নাসির মিয়া, জুয়েল খান, মুহিন আহমদ নেপুর, সুমন আহমদ, লয়লু মিয়া, আলী হোসেন, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, সিজিল মিয়া, মাহফুজুর রহমান দুলু, নিজাম উদ্দিন, পংকজ বিহারী দাশ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ, ছাত্রলীগ নেতা কবির আহমদ, ইমরান আহমদ, নোমান আহমদ, তানভীর আহমদ, এ আর ইমন, বাবুল মিয়া, খালেদ উদ্দিন, জনি, আল-আমিন, শাহীন আহমদ, হাফিজুর রহমান, মামুন মিয়া, রায়হান আহমদ, সেলিম মিয়া, ইলিয়াস আলী প্রমুখ’সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
Design and developed by ওয়েব হোম বিডি