আরিফকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর সামনে ক্ষোভ প্রকাশ করলেন কামরান

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৮

আরিফকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর সামনে ক্ষোভ প্রকাশ করলেন কামরান

Manual8 Ad Code

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

Manual3 Ad Code

মঙ্গলবার সিলেট সরকারী আলেয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্যকালে এ ক্ষোভ প্রকাশ করেন সাবেক মেয়র কামরান। এসময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঞ্চে বসেছিলেন।

সিসিকের টানা দুইবারের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তবে গত সিটি নির্বাচনে বিএনপি নেতা আরিফুল হকের কাছে পরাজয় মানতে হয় তাকে।

Manual8 Ad Code

বক্তব্য প্রদানকালে মেয়র আরিফকে উদ্দেশ্যে করে কামরান বলেন, সিলেটের উন্নয়ন করবেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী, আর দেশ-বিদেশে সভায় গিয়ে বলবেন, এই সরকারকে হটাতে হবে। এটা হবে না।

তিনি আরো বলেন, আমি যখন সিসিক মেয়র হই, তখন আওয়ামী লীগ ছিল বিরোধী দলে। সে সময় আমাকে কাজ করতে দেয়া হয়নি। বর্তমান আওয়ামী লীগ সরকার সিলেট সিটির উন্নয়নে ৫শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সিলেট নগরীর ছড়া-খাল দখলমুক্ত ও উন্নয়ন করতে ২৩৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বিগত দিনে বিএনপি জোট এত টাকা দিয়েছে, এটা কেউ বলতে পারবে না।

Manual8 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কামরান বলেন, আপনি কথা রেখেছেন। সিলেটে একটার পর একটা উন্নয়ন করছেন। আপনি বলেছিলেন, দেশকে ডিজিটাল করবেন। তা আপনি করেছেন।

সিলেটের মানুষকে প্রধানমন্ত্রী ভালোবাসেন, সিলেটের মানুষও প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করেন উল্লেখ করে এই নেতা বলেন, যারা বঙ্গবন্ধু কন্যাকে দেখেননি, তারা আজ তাঁকে দেখতে ছুটে এসেছেন।

আগামী সিটি নির্বাচনসহ সকল নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রতিদান দিতে উপস্থিত জনতাকে আহ্বান জানান কামরান।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code