সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় ও সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ বিরোধী দলের শত শত নেতাকর্মী গ্রেপ্তার এবং বিএনপি নেতাদের বাসায় পুলিশী তল্লাশির তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যন আব্দুল হাকিম চৌধুরী।
বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সিলেট এ ক্ষোভ ও নিন্দ্র প্রকাশ করেন হাকিম চৌধুরী।
বিবৃতিতে তিনি বলেন, বিরোধী দলের শীর্ষ নেতাসহ শত শত নেতাকর্মীদের গণগ্রেপ্তারের মাধ্যমে সরকার সমগ্র দেশটাকে কারাগারে পরিণত করছে। কোনও ব্যক্তি বা দল প্রকাশ্যে মিটিং মিছিল করার জন্য সরকারের অনুমতি নিতে হয়। একটি গণতান্ত্রিক দেশে এই ধরনের অবস্থা নজিরবিহীন। এই সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য আন্দোলন সংগ্রামের সাহসী নেতাদেরকে গ্রেফতার করে কারাগারে বন্দী করে রেখেছে।
আগামী নির্বাচনে সবার অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করে তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব বাধা রয়েছে গণতন্ত্রের স্বার্থে সরকারকেই তা দূর করতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ আজ গুম-খুনের রাজ্যে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে জনগণ পরিত্রাণ চায়। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। জনগণের সর্বশেষ আশ্রয়স্থল বিচার বিভাগকে কলঙ্কিত করলে তা কারো জন্যই শুভ হবে না। এর মাসুল দিতে হবে আমাদের সবাইকে। অভিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবি জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি