বাবার দোয়ায় এবার সরকার গঠন করবে জাপা : বললেন এরশাদ

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৮

বাবার দোয়ায় এবার সরকার গঠন করবে জাপা : বললেন এরশাদ

Manual4 Ad Code

প্রতি নির্বাচনেই আমরা শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করি। এবারো বাবার দোয়া নিতে এসেছি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে। বাবার কাছে দোয়া চেয়েছি। আশা করি বাবার দোয়ায় জাতীয় পার্টি এবার সরকার গঠন করবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

Manual3 Ad Code

তিনি বলেন, বর্তমান সংবিধানে যে পদ্ধতিতে সংসদ নির্বাচনের কথা বলা আছে, জাতীয় পার্টি সেই পদ্ধতির সরকারের অধীনেই নির্বাচনে অংশ নেবে। এ জন্য বিকল্প কোনো সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই। অতীতের তত্ত্বাবধায়ক সরকারগুলো আমাদের প্রতি সুবিচার করেনি।

 

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরের দুইদিন পর হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে সিলেট থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করলেন সাবেক এই রাষ্ট্রপতি।

Manual7 Ad Code

নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সংখ্যা নিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী প্রস্তুত রেখেছে। জোটবদ্ধ হয়ে নির্বাচন করব কিনা, বা কয়টি আসনে প্রার্থী দেবো, সেটা নির্ভর করবে নির্বাচনকালীন রাজনৈতিক পরিস্থিতির ওপর।

এরশাদ আরও বলেন, জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই আমরা ৯০ সালে ক্ষমতা হস্তান্তর করেছিলাম। আশা করেছিলাম নির্বাচনে সরাসরি অংশ নেবো। কারণ প্রতিবাদ জানানোর ভাষাই হচ্ছে নির্বাচন। কিন্তু আমাকে বন্দী করে রাখা হলো। আমার পরিবারের সদস্যদেরও বন্দী করা হলো। কারাগারে থেকেই আমি নির্বাচন করেছি। তখন সিলেটবাসী আমার এবং জাতীয় পার্টির প্রতি যে ভালোবাসা প্রদর্শন করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। সিলেটবাসী তখন আমাকে ৮টি আসন উপহার দিয়েছিলেন।

তিনি আরো বলেন, এবারো আমি সিলেটবাসীর কাছে ছুটে এসেছি। হযরত শাহজালালের (রহ.) কাছ থেকে দোয়া নিয়ে আগামী নির্বাচনী প্রচার শুরু হলো জাতীয় পার্টির। আমি আশাবাদী, এবার আমি নিরাশ হবো না। এবার সরকার গঠন করবো।

Manual5 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- জাপা মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য বন ও পরিবেশমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, বিরোধীদলীয় হুইপ মো. সেলিম উদ্দিন এমপি, ইয়াহইয়া চৌধুরী এহিয়া এমপি প্রমূখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code